Sunday, May 17, 2026

ফের কেন্দ্রের কোপে দেশের বৃহত্তম সংবাদ সংস্থা পিটিআই

Date:

Share post:

জাতীয়তাবিরোধী তকমার পর সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-র বিরুদ্ধে এবার দিল্লির কার্যালয়ের জমির লিজ সংক্রান্ত বিধি ভাঙার অভিযোগ আনল কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনস্থ জমি ও উন্নয়ন দফতর। এই বিষয়ে ৭ জুলাই পাঠানো হয়েছে কড়া একটি নোটিস। তাতে পিটিআইয়ের ওপর চাপানো হয়েছে প্রায় সাড়ে ৮৪ কোটি টাকার জরিমানা। ৩০ দিনের মধ্যে এই টাকা জমা দিতে বলা হয়েছে। দেরী করলে অতিরিক্ত ১০ শতাংশ সুদও গুনতে হবে। এমনকী ওই জায়গায় আর ঢুকতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে। পিটিআইয়ের মতো সংবাদ সংস্থার বিরুদ্ধে কেন্দ্রের এই মনোভাবকে মোটেই ভালো চোখে দেখছেন না কেউ।
এর কয়েক সপ্তাহ আগে, লাদাখ সংক্রান্ত কিছু খবর ও সাক্ষাৎকার প্রকাশের জেরে পিটিআইকে বার্ষিক সাবস্ক্রিপশন বন্ধের হুমকি চিঠি পাঠিয়েছে প্রসার ভারতী ।
পিটিআই এই মুহূর্তে দেশের বৃহত্তম সংবাদ সংস্থা। মূলত অলাভজনক সমবায়। ৫০০-রও বেশি ভারতীয় সংবাদ মাধ্যমের পাশাপাশি পিটিআই-এ প্রায় সাত কোটি টাকার বার্ষিক সাবস্ক্রিপশন রয়েছে প্রসার ভারতীরও।
৭ জুলাইয়ের নোটিসটিতে বলা হয়েছে, ৭ অগাস্টের মধ্যে জরিমানা বাবদ ৮৪ কোটি ৪৮ লক্ষ ২৩ হাজার ২৮১ টাকা মেটাতে হবে। তাছাড়া, ১ এপ্রিল ২০১৬ থেকে ১৪ জুলাই ২০২০–‌র মধ্যে জমির দরের অনেক হেরফের হয়েছে। পিটিআইয়ের বিরুদ্ধে মোদি সরকারের এই মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হয়েছে অন্যান্য সংবাদমাধ্যমগুলিও।

Related articles

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...

বুলডোজার দিয়ে হাওড়ায় ভাঙা হল দেড়শোর বেশি দোকান!

ফের রাজ্যে বুলডোজার অ্যাকশন! এবার হাওড়া স্টেশনে (Howrah Station) রাতে চলল বুলডোজার। নোটিশ আগে দেওয়া হয়েছিল কিন্তু এবার...

রাজধানী এক্সপ্রেসে আগুন! ভস্মীভূত ২টি কোচ

রবিবার সকালে তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনগামী রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ড (Rajdhani Express fire incident)। এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ...

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...