Saturday, March 21, 2026

‘কোনও বিতর্ক কখনই ছিলো না’, রাজীবের প্রশংসায় পঞ্চমুখ ফিরহাদ

Date:

Share post:

সব বিতর্ক উড়িয়ে মঙ্গলবার মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ এদিন বলেন, “আমরা সিনিয়ররা পরবর্তী প্রজন্মের যাদের দিকে তাকিয়ে থাকি, রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে অন্যতম। রাজীবের দক্ষতা প্রশ্নাতীত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বিশেষ দায়িত্ব দিয়েছেন।”

মঙ্গলবার রাজ্যজুড়ে বন-মহোৎসবের সূচনা অনুষ্ঠান হয়েছে হাওড়ার বালিতে। দলীয় বিতর্ক দূরে সরিয়ে রাজীবের সঙ্গে এক মঞ্চে বসে এভাবেই তাঁর প্রশংসা করলেন ফিরহাদ। কয়েকদিন আগে অবশ্য প্রকাশ্যে দল নিয়ে ক্ষোভ জানানোর জন্য এই রাজীব বন্দ্যোপাধ্যায়কেই তুলোধোনা করেছিলেন ফিরহাদ হাকিম৷ এ দিন ফিরহাদ হাকিমকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বলেন “কোনও বিতর্কই কখনই ছিল না৷” এদিন পুরমন্ত্রীর গলায় এই সুর শুনে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দলের সুপ্রিমোর নির্দেশ ছাড়া ফিরহাদ এ সব কথা বলতেই পারেন না৷

প্রসঙ্গত, দিন কয়েক আগে দলে শুদ্ধিকরণএর নামে “চুনোপুঁটিদের ধরে রাঘব বোয়ালদের ছাড়া হচ্ছে” বলে নাম না করেই দলের হাওড়ার জেলা সভাপতি মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাজীব । তা নিয়ে বিতর্কের জল গড়ায়৷ দলীয় বিতর্ক নিয়ে এদিন মুখ খোলেননি রাজীব বন্দ্যোপাধ্যায়ও৷ তবে দুর্নীতির বিরুদ্ধে যে তিনি লড়াই চালিয়ে যাবেন, এমন ইঙ্গিত অবশ্য এদিনও দিয়েছেন৷ অনুষ্ঠানের শেষে রাজীব বলেন “আমাদের নেত্রী দুর্নীতির বিরূদ্ধে লড়াই করছেন। আমিও যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাই।”

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...