Wednesday, May 13, 2026

জাতীয় সড়কে ট্রাফিক গার্ড বাঘ !

Date:

Share post:

জাতীয় সড়ক-৭। মহামারীর আবহে ব্যস্ততা কিছুটা কম। গাড়ি-ঘোড়া তুলনায় কম। কিন্তু চলন্ত গাড়ি হঠাৎ করে অভিমুখ বদল করছে। কেউ ভয়ে রাস্তাও গুলিয়ে ফেলেছেন। কারণ জাতীয় সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ করছে পূর্ণবয়স্ক একটি বাঘ! ঘটনাটি মধ্যপ্রদেশের সিওনি জেলার ২৫ কিলোমিটারের মধ্যে। কারণ এই জাতীয় সড়কের কাছাকাছি রয়েছে পিঞ্চ জাতীয় উদ্যান। এই জাতীয় উদ্যান থেকে পূর্ণবয়স্ক বাঘটি বেড়িয়ে সড়কে উঠে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতের অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছিল। কিছুটা এগিয়ে এসে তাঁরা এই ভয়ানক দৃশ্য দেখতে পান। জাতীয় সড়কের মাঝে বসে আছে একটি বাঘ। গাড়ি গুলি এসে তার সামনে হালকা করে দিচ্ছে স্পিড। কোনও গাড়ি আবার বদল করছে অভিমুখ যেন ওই সময়টুকু ট্রাফিক নিয়ন্ত্রণ করছিল বাঘটি। এই দৃশ্য ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিতেই তা নিমেষেই সেই ভাইরাল হয়ে গিয়েছে।

দেখে নিন ভিডিও….

প্রসঙ্গত, গতবছর সেওনি জেলার মুদিয়ারিথ গ্রামে বাঘ ঢুকে পড়ে। ২৩ বছরের এক শিক্ষককে টেনে নিয়ে গিয়ে ছিঁড়ে খায়। এরপর আবার জাতীয় সড়কে উঠে এল বাঘ। এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...