Tuesday, June 2, 2026

বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের নির্দেশ প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

Date:

Share post:

চাপের মুখে পড়ে এবার ট্রাম্প প্রশাসন প্রত্যাহার করল বিতর্কিত নির্দেশ। কয়েকদিন আগে বলা হয়েছিল, আমেরিকায় থেকে বিদেশি পড়ুয়ারা অনলাইন ক্লাস করতে পারবেন না। যেসব বিদেশি পড়ুয়ারা অনলাইনে ক্লাস করছেন, তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার ভিসা প্রত্যাহার করা হবে এবং তাঁরা নিজেদের দেশে ফিরে গিয়ে অনলাইনে ক্লাস করতে পারবেন। নয়তো শারীরিকভাবে উপস্থিত থাকা যাবে এমন কোনও কোর্স বাধ্যতামূলক।

অন্যদিকে, মার্কিন বিদেশমন্ত্রকও জানিয়েছিল যে, “অনলাইনে কোর্স করা শিক্ষার্থীদের ভিসা তাঁরা প্রত্যাহার করে নেওয়া হবে। এমনকী ভবিষ্যতেও ওই পড়ুয়াদের আর ভিসা দেওয়া হবে না।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যাতে এই সিদ্ধান্ত কার্যকর করতে না পারে, সেই কারণে আমেরিকার প্রথম সারির বিশ্ববিদ্যালয় হার্ভার্ড এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি বোস্টন ফেডারেল মামলা দায়ের করেছিল। সংশ্লিষ্ট মামলার আবেদনে বলা হয়, মার্কিন সরকার প্রশাসনিক প্রক্রিয়া লঙ্ঘন করেছে। এই আইন রূপায়নের যুক্তিগত কারণও তারা দেখাতে পারেনি। মঙ্গলবার সেই মামলার শুনানিতে শেষ পর্যন্ত নতি স্বীকার করতেই হল হোয়াইট হাউসকে।

Related articles

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...

দুর্গাপুজোয় কলকাতায় অঞ্জলি দেবেন মোদি- শাহ! বাড়ছে জল্পনা

বাংলার দুর্গোৎসবে (Durga Puja Festival) এবার কলকাতায় থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)!...

“তৃণমূলের ভবিষ্য়ত নেই!“ ভাঙার ইঙ্গিতের পরে বিস্ফোরক তাপস, জল্পনা উড়িয়েও বিধানসভায় ঋতব্রত

একদা দুজনেই ছিলেন তৃণমূলে। একজন আগেই ছেড়ে বিজেপির হয়ে ভোটে লড়ে বিধায়ক, মন্ত্রী। আর একজন তৃণমূলের টিকিটে জিতে...

ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ঋদ্ধি

মঙ্গলবার সল্টলেকের রাজ্য বিজেপির দফতরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জনতার দরবারে (Janatar Darbar) সাধারণ মানুষের ভিড়...