Tuesday, March 24, 2026

৮০ বছরের অসহায় মাস্ক বিক্রেতার পাশে সাংসদ-অভিনেতা দেব

Date:

Share post:

পেটের জ্বালা বড় জ্বালা। তাই মহামারি পরিস্থিতিতেও কোনও বাধাই যেন বাধা নয়। আর মহামারি মোকাবিলাকেই রোজগারের হাতিয়ার করেছেন কেউ কেউ। কিন্তু উনি সকলের চেয়ে এগিয়ে। বয়স ৮০ ছুঁইছুঁই। দু’হাতে দুটো স্ক্রাচ নিয়ে পেটের দায়ে রাস্তায় ঘুরে ঘুরে বিক্রি করছেন মাস্ক। তাঁর মাস্ক কেউ কিনছে, কেউ কিনছে না।

করোনা আবহের মধ্যেই বেলঘড়িয়া প্রফুল্লনগরের অমল ভৌমিক ঘুরে ঘুরে মাস্ক বিক্রি করে বেড়ান। নিজের জীবনের ঝুঁকিও রয়েছে। মহামারিতে এই অসহায়, প্রবীন মানুষটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা টলিউডের শীর্ষ অভিনেতা দেব।

সহৃদয় জনৈক এক ব্যক্তি নিজের ফেবুক পোস্টে বেলঘড়িয়ার এই প্রবীন মাস্ক বিক্রেতার অসহায়তা তুলে ধরেন। যেখানে অমল ভৌমিককে বলতে শোনা গিয়েছে, তিনি তাঁর ছেলের একটা কাজের জন্য, অনেকের কাছেই
দরবার করেছেন। কিন্তু লাভ হয়নি। নেই তাঁর কোনও বার্ধক্যভাতাও। মুহূর্তের মধ্যে সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। যা নজর এড়ায়নি দেবেরও।

এরপর সাংসদ-অভিনেতা দেব সেই ফেসবুক পোস্টটি শেয়ার করে লিখেছেন, ”ওনার কথা জানানোর জন্য ধন্যবাদ, সাহায্য করতে পারলে খুশি হব।”

 

Related articles

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...

সপ্তাহভর উত্তরে টানা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে নির্বাচনী (West Bengal Election) প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গে আবহাওয়া...

প্রয়াতদের জন্য চিন্নাস্বামীতে স্মৃতি ফলক, সংরক্ষিত থাকবে আসনও

অভিশপ্ত স্মৃতি নিয়েই চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) শুরু হচ্ছে আইপিএল। অনেক জটিলতার পর নিজেদের ঘরের মাঠে খেলার অনুমতি...