Sunday, May 10, 2026

ভারতেই আত্মপ্রকাশ শ্যাম্পুর !

Date:

Share post:

একটা সময় ছিল যখন ফুল ও নানা ধরনের ফলের রসের মিশ্রণ তৈরি করে মাথায় মালিশ করা হত ৷ এখানে থেকেই পরবর্তীকালে শ্যাম্পু করার ধারণার জন্ম ৷
তখন কোনও ব্র্যান্ড ছিল না ৷ কয়েকশো বছর আগেই ভারতের মাটিতে জন্ম নিয়েছিল শ্যাম্পুর ধারণা।
সাবান জাতীয় কিছু, কোনও বিশেষ ফল কিংবা গাছের পাতা দিয়েই মাথার চুল ও শরীর পরিষ্কার করা হত ৷ চুলের যে আলাদা করে যত্ন নিতে হয়, সেকথাও জানত না গোটা বিশ্ব ৷ কিন্তু তখনও ভারতে চুল পরিষ্কার করা বা শ্যাম্পু করা নিয়মিত কাজের মধ্যে ছিল ৷ চুল পরিষ্কার করার এই সুপ্রাচীন পদ্বতিই সমগ্র বিশ্বকে শ্যাম্পুর ধারণা দিয়েছিল ৷
অতীতে তেল দিয়ে এই মাথা ম্যাসাজের ধারণা থেকে জন্ম নেয় শ্যাম্পু করার পদ্ধতি৷
মুঘল আমলেও মাথা মালিশ বা ম্যাসাজ করার বহু উল্লেখ পাওয়া যায় ৷ খ্রিশ্টপূর্ব চারের দশকে গ্রিক ইতিহাসবিদ স্ত্রাবো ভারতের শ্যাম্পু করার রীতির কথা উল্লেখ করে গেছেন ৷ তখন আয়ুর্বেদ মেনে চুলের যত্ন নেওয়া হত ৷ আজ থেকে 300-400 বছর আগে মাথা ম্যাসাজ চলত ৷ মূলত তেল বা কোনও মিশ্রণ বানিয়ে মাথায় ও চুলে দেওয়া হত ৷ সাধারণত আয়ুর্বেদ গুণ সমৃদ্ধ নানা ফল ও গাছের পাতা থেকে রস বের করে তা মাথায় মাখা হত ৷ এই মিশ্রণ বা তেল তৈরিতে যেগুলি ব্যবহার করা হত, তা হল আম্লকি, রিঠা ফল, জবা ফুল, শিকাকাই, মেথি, সবুজ ছোলা, তুলসী ৷
পরের দিকে ব্রিটিশরা ভারতে এসেও এই রীতি অনুসরণ করে ৷
আত্মপ্রকাশ
উনিশ শতকে। ইংল্যান্ডে এই শ্যাম্পু করা, মাথা ম্যাসাজ করা ফ্যাশন স্টেটমেন্ট হয়ে দাঁড়ায় ৷ তখনকার হেয়ার ড্রেসাররা নানা ধরনের ম্যাসাজ ও চুল ধোওয়ার পদ্ধতির আবিষ্কার করেন ৷ এই সময়কালের সঙ্গে নাম জড়ায় পটনার সেক ডিন মাহমুদের ৷ 1759 সালে জন্মেছিলেন তিনি ৷ 1800 সালের শুরু দিকে ইংল্যান্ড যান ৷ সেখানে একটি সেলুন ও স্পা খুলেছিলেন তিনি ৷
এরপর 1898 সালে অ্যামেরিকায় জন ব্রেক নামে একজন দমকল কর্মী শ্যাম্পু তৈরির জন্য গবেষণা শুরু করে দেন ৷ রসায়ন নিয়ে বিস্তর পড়াশোনা করেন ৷ শেষ পর্যন্ত বাজারজাত হয় আজকের শ্যাম্পু ।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...