Sunday, March 15, 2026

দেশজুড়ে নিষিদ্ধ হচ্ছে ‘RO ওয়াটার পিউরিফায়ার’, নোটিশ গ্রিন ট্রাইব্যুনালের

Date:

Share post:

দেশে নিষিদ্ধ হতে চলেছে ‘RO ওয়াটার পিউরিফায়ার’৷

চলতি বছরেই এই ধরনের ওয়াটার পিউরিফায়ার নিষিদ্ধ করার জন্য নোটিশ জারি করেছে NGT বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। NGT-র চেয়ারপার্সন বিচারপতি আদর্শকুমার গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ এই মর্মে পরিবেশ ও বনমন্ত্রককে নির্দেশ দিয়েছে। জনস্বাস্থ্য এবং পরিবেশের কথা মাথায় রেখে অনেক আগেই NGT এই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর করার জন্য চলতি বছরের জানুয়ারিতে বনমন্ত্রক ৪ মাস সময় চায়। কিন্তু লকডাউনের কারণে ওই ব্যাপারে কিছু করা যায়নি। সে কারণেই নির্ধারিত সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। NGT-র রিপোর্ট অনুযায়ী, RO পিউরিফায়ার জল থেকে বিষাক্ত ও অপকারী খনিজগুলি পরিশুদ্ধ করতে পারে৷ কিন্তু ওই প্রক্রিয়ায় মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় এমন অনেক খনিজও পরিশোধনের কারণে বেরিয়ে যায়। তাছাড়া পরিশোধন প্রক্রিয়ায় প্রচুর জলও অপচয় হয়। RO পিউরিফায়ারের সেই জল পরিশোধন প্রক্রিয়া নিয়েই বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। বিশেষজ্ঞদের রিপোর্টের ভিত্তিতে জনস্বাস্থ্য এবং জল অপচয়ের বিষয়কে গুরুত্ব দিয়েই NGT এই ধরনের পিউরিফায়ার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়৷

spot_img

Related articles

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...