Saturday, June 20, 2026

তদন্ত শেষের আগেই মুখ্যমন্ত্রী কীভাবে বলছেন বিধায়ক আত্মঘাতী ? প্রশ্ন বিরোধীদের

Date:

Share post:

বিজেপি প্রথম থেকেই CBI তদন্তের দাবি জানালেও হেমতাবাদের বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য সরকার তুলে দেয় রাজ্য গোয়েন্দা বিভাগ CID-র হাতে। এ রাজ্যে CID সরাসরি মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে৷

রাজ্য গোয়েন্দা বিভাগও প্রায় সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে তদন্তের কাজে নেমে পড়ে৷ প্রাথমিক ভাবে জেলা পুলিশ জানিয়েছে, বিধায়কের জামার পকেটে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেই নোটে দুই ব্যক্তির নাম রয়েছে এবং তাদেরকেই মৃত্যুর জন্য দায়ী করেছেন বিধায়ক দেবেন্দ্রনাথ রায়।
সেই নোটে যে দুই ব্যক্তির নাম উল্লেখ আছে, তার একজনকে CID গ্রেফতারও করেছে৷ আরও একাধিক সন্দেহভাজনকে জেরা করছেন গোয়েন্দারা৷

মোটের উপর তদন্ত চলছে৷ হেমতাবাদের বিধায়ক খুন হয়েছেন, না’কি আত্মঘাতী হয়েছেন, CID এখনও সেই রিপোর্ট পেশ করেনি৷ ফলে বিভাগীয় কর্তাদের হাত ঘুরে স্পর্শকাতর এই ঘটনার তদন্ত রিপোর্ট এখনও মুখ্যমন্ত্রীর হাতেও পৌঁছায়নি৷

এদিকে রাজ্যের বিরোধী দলগুলি ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে, বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত যখন এখনও শেষ হয়নি, CID যখন এখনও জানায়নি, এটি খুন না আত্মহত্যা, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কিসের ভিত্তিতে বুধবার সরাসরি রাষ্ট্রপতিকে জানালেন, “বিধায়ক খুন হননি, অপপ্রচার চলছে৷
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, এটা একটা সম্ভাব্য আত্মহত্যার ঘটনা এবং স্থানীয় আর্থিক লেনদেনের সঙ্গে এর যোগ থাকতে পারে।’’

প্রশ্ন উঠেছে, খোদ পুলিশমন্ত্রীই যদি CID তদন্ত শেষ হওয়ার আগেই এটিকে আত্মহত্যার ঘটনা বলে রাষ্ট্রপতিকে জানান, তাহলে তদন্তের আর দরকার কী? তাছাড়া খোদ মুখ্যমন্ত্রী যখন এটিকে ‘আত্মহত্যার ঘটনা’ বলছেন, তখন CID কোন সাহসে অন্য রিপোর্ট দেবে ?
তদন্ত শেষ না হতেই মুখ্যমন্ত্রী তদন্তের রিপোর্ট কী হবে, তা স্থির করে দিলেন বলেও চর্চা শুরু হয়েছে বিরোধী রাজনৈতিক শিবিরে৷

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...