Wednesday, June 24, 2026

বিধায়কের রহস্যমৃত্যুতে খুনের অভিযোগই এনেছে CID

Date:

Share post:

একদিকে পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন,হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সম্ভবত আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, তদন্তকারী সংস্থা CID দেবেন-মৃত্যুতে অভিযুক্ত নিলয় সিংহের বিরুদ্ধে বুধবার সরাসরি খুনের অভিযোগ এনেছে৷ দেবেনের স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে ওই ঘটনায় দ্বিতীয় অভিযুক্ত মামুদ আলির বিরুদ্ধেও খুনের মামলাই দায়ের করা হয়েছে। নিলয়কে ১০ দিনের CID হেফাজতে পাঠিয়েছে রায়গঞ্জের মুখ্য বিচারবিভাগীয় আদালত৷ CID দেবেনের বাড়িতে তল্লাশি চালানোর অনুমতি চাইলেও তা খারিজ করা হয়েছে৷

আদালতে CID-র বক্তব্য,

◾দেবেনবাবুর স্ত্রী পুলিশের কাছে খুনের অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতেই নিলয় ও মামুদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

◾পরে ময়নাতদন্ত ও তদন্তের তথ্য অনুযায়ী প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের ধারা প্রয়োগ করা হতে পারে।

◾দেবেনবাবুর কাছ থেকে প্রচুর টাকা নিয়েছিলেন নিলয়।

◾সেই টাকার একটি বড় অংশ মামুদের কাছেও যায়।

◾দেবেনের বাড়ি থেকে একটি মোবাইল ফোন, ব্যাঙ্কের দুটি পাসবই ও আর্থিক লেনদেনের একটি খাতা উদ্ধার হয়েছে।

◾ওই খাতায় ১৫ জনের নাম পাওয়া গিয়েছে। আর্থিক লেনদেনে তাঁদের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...