Thursday, May 7, 2026

আমরা যেন ওনার চাকর-বাকর! রাজ্যপালকে তোপ দেগে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

রাজ্যপালের পদক্ষেপ নিয়ে মুখ্যমন্ত্রী তাঁর অসন্তোষ ঢেকে না রেখে বৃহস্পতিবার সরাসরি তোপ দেগেছেন। রাজ্যপালের সৌজন্য নিয়ে প্রশ্ন তুলে বললেন, কী ভেবেছেন উনি! আমরা নির্বাচিত প্রতিনিধি তাই আমরা চাকর-বাকর, তাই তো? আর উনি আমাদের মহামান্য রাজ্যপাল, তাই রোজ সকালে ওনাকে প্রণাম করে যেতে হবে! রাজ্যপাল হিসাবে ওনার দায়িত্ব আছে, সেটা আগে পালন করুন। সকাল থেকে কোভিড সামলাবো না প্রত্যেক বিষয়ে তাঁর প্রশ্নের জবাব দেব! তা না করে যে ভাষার দংশন বাড়াচ্ছেন, তা একটু বাড়াবাড়িই হচ্ছে। এ জিনিস বন্ধ হোক, আর ওনার শুভ বুদ্ধির উদয় হোক।

রাজ্যপালের চিঠি, মেসেজ প্রসঙ্গ তুলে বলেন, কারওর চিঠি, মেসেজ অন্যকে দেখানো উচিত নয়, পড়াও ভদ্রতা নয়। আমরা রাজ্যপালের পদকে সম্মান করি। কিন্তু রাজ্যপালেরও তো নূন্যতম সৌজন্য থাকা উচিত! রাজনৈতিক দলের নেতাদের মতো কথা বলা উচিত নয়।

Related articles

মধ্যপ্রদেশের পর উত্তরপ্রদেশ, ফের নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭

মধ্যপ্রদেশের (Madhyapradesh ) জবলপুরে যমুনায় সেই মর্মান্তিক দুর্ঘটনার পরে এবার উত্তরপ্রদেশের (Uttarpradesh )যমুনায় ফের নৌকাডুবির দুর্ঘটনা। বুধবার রাতে...

ভিনরাজ্যে হেনস্থার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী! 

বাংলায় যখন নতুন সরকার গঠন হতে চলেছে ঠিক তখন বাংলার অভিনেত্রী ভিন রাজ্যে গিয়ে হেনস্থার শিকার। হায়দরাবাদে (Hyderabad...

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...