Wednesday, June 17, 2026

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

Date:

Share post:

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে, ঠিক তখনই একই জেলা থেকে রোহিত রায় (Rohit Roy) নামে এক বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার খবর। বসিরহাট (Basirhat) স্টেশন সংলগ্ন গোডাউন পাড়ায় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত রোহিত। দ্রুত তাঁকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তের হাতে গুলি লেগেছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য এবং বিজেপি নেতা তন্ময় মণ্ডল (BJP Leader Tanmoy Mondal)। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের (TMC) দিকে। এই নিয়ে জোড়াফুলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনা নেপথ্যে কে বা কারা রয়েছেন তা জানতে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...