Saturday, May 9, 2026

Breaking: ইস্টবেঙ্গলের সাহায্যে রাজ্যের PSU থেকে অর্থবরাদ্দে মমতা? বেসুরো দুই আমলা

Date:

Share post:

ইস্টবেঙ্গল যাতে আই এস এল খেলে তার জন্য সবরকম চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও নবান্নে বৈঠক করেছেন তিনি।

এখন যা পরিস্থিতি, তাতে কোনো একটি বড় লগ্নিকারী সংস্থাকে দিয়ে কোম্পানি স্ট্রাকচার তৈরি করতে হবে। তারা শেয়ার নেবে। তার বাইরে ইস্টবেঙ্গলের হাতে থাকা অংশের জন্যে চাই স্পনসর।

নবান্ন সূত্রে খবর, লগ্নিকারী হিসেবে দুটি সংস্থার সঙ্গে কথা চলছে। একটি হল প্রবাসী ভারতীয় শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের USEL. অন্যটি রিলায়েন্স। এদের যেকোনো একটিকে দিয়ে কোম্পানি তৈরি হবে।

এ আই এফ এফ সচিব কুশল দাসের ঘনিষ্ঠমহল এবং নবান্নের আই এ এসদের একটি সূত্রের খবর, বাকি টাকার জন্য মুখ্যমন্ত্রী একটি নতুন মডেল নিতে পারেন। রাজ্যের হাতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা কয়েকটিকে দিয়ে স্পনসর করানো। সাতটি সংস্থা চিহ্নিত। সমন্বয় রাখছেন মুখ্যসচিব রাজীব সিনহা। বাংলার একটি শতবর্ষপ্রাচীন ঐতিহ্যশালী ক্লাবের পাশে দাঁড়াতে এই পথ ভাবছে নবান্ন। এদিকে জানা গেছে দুটি সংস্থার ক্ষেত্রে বিভাগীয় সচিবরা সহযোগিতা করছেন না। তাঁরা মুখ্যসচিবকে সেই ইঙ্গিত দিয়েছেন। এঁদের নেতিবাচক বক্তব্য, আর্থিক সঙ্কটের সময় এইভাবে একটি ক্লাবকে টাকা দিলে পরবর্তীকালে মেট্রো ডেয়ারি বিতর্কের মত তদন্তের মুখে পড়তে পারেন আমলারা। ফলে এই সংক্রান্ত কোনো কাগজে তাঁরা সই করবেন না। ফাইলে নোট দিতে হবে মুখ্যমন্ত্রীকে। এই দুই আমলার কারণে এত সুন্দর একটা মডেল হোঁচট খাচ্ছে। রাজীব সিনহা অবশ্য জট খুলতে শুক্রবার আবার তাঁদের বোঝাবেন বলে খবর।

তবে আন্তরিকভাবেই মমতা চান ইস্টবেঙ্গলের জট কাটুক। ক্লাবকর্তা দেবব্রত সরকারও প্রাণপাত পরিশ্রম করছেন।

 

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...