Sunday, May 10, 2026

বন্ধ হয়ে গেল কলকাতার “অতি-সংক্রমিত” ৩টি বাজার

Date:

Share post:

কলকাতা শহরে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তর সংখ্যা। যদিও এখনও পর্যন্ত গোষ্ঠী সংক্রমণের কোনও খবর নেই। তবে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা থেকেই কলকাতা শহরের ২৪টি কন্টেনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ আগামী রবিবার পর্যন্ত বাড়ানো হয়েছে। সবচেয়ে বেশি কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে উল্টোডাঙায়। এখানকার ৩টি জনপ্রিয়-পরিচিত বড় বড় বাজারকে রবিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

কলকাতা পুরসভার ৩ নম্বর বরোর উল্টোডাঙার মুচিবাজার, কাদাপাড়া বাজার এবং জোড়ামন্দির বাজার রবিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ,
শুক্রবার থেকেই বাজারগুলি বন্ধ রাখার কথা থাকলেও তা সকালের দিকে খোলা রাখা হয়েছে। আজ সকাল ৭ টা থেকে ১২ টা পর্যন্ত বাজার বসার অনুমতি মিলেছে। তবে ১২টার পর থেকে রবিবার পর্যন্ত তা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হবে।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...