Sunday, May 17, 2026

এই সাফল্যের কৃতিত্ব শাশুড়ির, মন্তব্য ৩২-এ মাধ্যমিক উত্তীর্ণ বৌমার

Date:

Share post:

নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। একচালার ঘরে টিমটিম করে জ্বলছে আলো। সেই আলোতেই লেখাপড়া চালিয়ে গিয়েছেন বৌমা। আর পাশে বসে থেকেছেন শাশুড়ি। পান্ডুয়া ব্লকের তালবোনা কলোনির বাসিন্দা অমৃতা সানা ৩২ বছর বয়সে মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন। আর এই সাফল্যের পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন তাঁর শাশুড়িকে। অমৃতার কথায়, “শাশুড়ির অনুপ্রেরণায় সফল হয়েছি।”

লেখাপড়ার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছিল পারিবারিক অনটন। বিয়ের পরও লেখাপড়া ইচ্ছে থেকে গিয়েছিল। বাড়ির কাজ সামলে রাত জেগে লেখাপড়া করেছেন অমৃতা।
তিনি জানান, “পান্ডুয়ার সিমলাগড়ের গোয়ারা গ্রামে জন্ম আমার। সংসারে অভাব থাকায় বাবা-মা পাঠিয়ে দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার সন্দেশখালির মামাবাড়িতে। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পর বাড়ি ফিরে যাই। আর লেখাপড়া করা হয়নি।”

এরপর তালবোনা কলোনির প্রবীর সানার সঙ্গে। স্বামী গাড়িচালক। শ্বশুরবাড়ির উৎসাহে তিনি ভর্তি হন ভিটাসিন উচ্চ বালিকা বিদ্যালয়ে। অমৃতা জানান, “সারারাত জেগে লেখাপড়া করতাম। সেই সময় পাশে বসে থাকতেন শাশুড়ি।” তাঁর শাশুড়ি বলেন, ‘‘আমাদের একটাই ছেলে। মেয়ে নেই। ওকে আমরা নিজের মেয়েই ভেবে এসেছি। ছেলে সংসারের চাপে মাধ্যমিক পাশ করতে পারেনি। বৌমা নিজের চেষ্টায় মাধ্যমিক পাশ করেছে। আমরা খুব গর্বিত ওর এই সাফল্যে।”

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...