Friday, June 26, 2026

কেরলে গোষ্ঠী সংক্রমণ হয়েছে, নিজেই জানালেন মুখ্যমন্ত্রী বিজয়ন

Date:

Share post:

করোনায় যে রাজ্য পথ দেখিয়েছিল, সেই রাজ্যে এবার জোরদার করোনা হামলা।কেরলে গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। দেশের মধ্যে এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী গোষ্ঠী সংক্রমণের কথা স্বীকার করে নিলেন। এর আগে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী গোষ্ঠী সংক্রমণের আশঙ্কার কথা বলেছিলেন। কিন্তু কেন্দ্রীয় সরকার তা উড়িয়ে দেয়।

উপকূলের জেলা তিরুবনান্তপুরমের দুটি গ্রাম পুল্লুভিলা ও পুনথুরায় গোষ্ঠী সংক্রমণ হয়েছে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থার জন্য কেরল সরকার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট সেন্টার ফের নতুন করে তৈরি করা শুরু করেছে। উপকূল এলাকায় ফের টোটাল লকডাউন করা হয়েছে। প্রায় প্রত্যেকটি জেলাতেই কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। তিরুবনান্তপুরমে সবচেয়ে বেশি। তারপরেই এর্নাকুলাম। শুক্রবার পর্যন্ত কেরলে আক্রান্তের সংখ্যা ১১,০৬৬। তারমধ্যে ৬০২৯ জনের দেহে রয়েছে সংক্রমণের নানা উপসর্গ। শুধু শুক্রবারেই ৭৯১জন আক্রান্ত হয়েছেন। ৪২ জনের সংক্রমণের কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি।

Related articles

শুভেন্দুর ক্ষতি করার বদবুদ্ধির নায়ক এখন নিজেকে বাঁচাতে বিক্ষুব্ধ সাজতে চাইছে

অভিষেকের (Abhisek Banarjee)এক আইনি উপদেষ্টা( Legal Advisor)। যিনি একসময় ক্যামাক স্ট্রিটের অফিসে বসতেন। অভিষেক বসতেন সাত তলায়। আর...

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...