Saturday, March 14, 2026

প্রেমের বাধা সীমান্তের কাঁটাতার, জ্ঞান হারিয়ে হাসপাতালে প্রেমিক

Date:

Share post:

কথা ছিল কাঁটাতার পেরিয়ে তিনি পৌঁছে যাবেন প্রেমিকার কাছে। সেই লক্ষ্যেই মহারাষ্ট্রের যুবক ১২০০ কিলোমিটার পথ পেরিয়েছেন। কিন্তু শরীরের ক্লান্তিতে তা হয়ে উঠল না। গুজরাতের কচ্ছ এলাকায় পাকিস্তান সীমান্তের কাছে জ্ঞান হারিয়ে ফেললেন। বিএসএফ জওয়ানরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

মহারাষ্ট্রের ওসামাবাদের বাসিন্দা ২০ বছরের যুবক সিদ্দিক্কি মহম্মদ জিশান। ফেসবুকে তাঁর সঙ্গে পরিচয় হয় পাকিস্তানের করাচির এক তরুণীর। সেখান থেকে সম্পর্ক প্রেম পর্যন্ত গড়ায়। কিন্তু ফোনে কথাবার্তা হলেও দুজনের দেখা হয়নি। তাই দেখা করতে গুগল ম্যাপের উপর ভরসা করে বাইক নিয়ে বেরিয়ে পড়েছেন মহারাষ্ট্রের যুবক। কিন্তু সঙ্গ দিল না শরীর। ১২০০ কিলোমিটার পথ পেরোনোর পর যুবকের শরীরে ডি-হাইড্রেট হয়ে যায়। জ্ঞান হারান তিনি।

এদিকে ছেলে কোথায় তা জানেন না বাবা-মা। যুবকের খোঁজে মহারাষ্ট্র পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। তদন্ত শুরু করে পুলিশ। দেখা যায়, গুজরাতে ভারত-পাকিস্তান সীমান্তের কাছাকাছি রয়েছেন তিনি। এরপর বিএসএফ এর সাহায্যে খোঁজ পাওয়া যায় জিশানের।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...