Friday, June 26, 2026

কেন দাম বাড়ল আলুর? জানুন কারণ…

Date:

Share post:

অন্যান্য সবজির সঙ্গে লাফিয়ে বাড়ছে আলুর দাম। এক সপ্তাহের মধ্যে গড়ে সাত টাকা বাড়ল আলুর কেজিপ্রতি দাম। এইভাবে দাম বৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত মধ্যবিত্তদের । চন্দ্রমুখী আলু ২৮ থেকে বেড়ে এখন ৩৫। জ্যোতি ২২ থেকে বেড়ে কোথাও ২৮ কোথাও ৩০। কিন্তু কেন এইভাবে দাম বাড়ছে আলুর ? এই প্রশ্নের উত্তরে উঠে আসছে বিভিন্ন যুক্তি।
কী কী যুক্তি উঠে আসছে দেখুন…

১) মহামারির কারণে লক ডাউন ও আমফান ত্রাণে বিভিন্ন দল ও ক্লাব বস্তা বস্তা আলু তুলে নেওয়ায় বাজারে জোগানে ঘাটতি হওয়ায় দাম বেশি।

২)লোকাল ট্রেন বন্ধ। ট্রাকে আলু আনতে হচ্ছে। এদিকে, জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য দাম বেশি আলুর।

৩) তবে ব্যবসায়ীরা বলছেন অন্য কথা । তাঁরা বলছেন,  আলুর ফলন ও জোগানে কোনো সমস্যা নেই। কিন্তু আমফনের জেরে অন্য সব্জির ফলন ব্যাপক ক্ষতিগ্রস্ত । তার ওপর লোকাল ট্রেন বন্ধ। ফলে অন্য সব্জি বাজারে প্রায় আসছে না বললেই চলে। তাই মানুষ শুকনো সব্জি হিসেবে অস্বাভাবিক বেশী পরিমাণে আলু কিনছেন । লক ডাউনের শুরু থেকেই এই প্রবণতা চলছে।

যে ক্রেতা দিনে ১ থেকে ২ কিলো আলু কিনতেন,  তিনি ৫ থেকে ১০ কিলো আলু কেনা শুরু করেছেন। ফলে ফলন পর্যাপ্ত থাকলেও খুচরো বাজারে স্টক কম পড়ে যাচ্ছে। এই কারণে বাড়ছে আলুর দাম।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...