Saturday, June 6, 2026

সুশান্তের মৃত্যু রহস্য, অভিযোগ প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেব: কঙ্গনা

Date:

Share post:

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের স্বজনপোষণ নিয়ে প্রথম মুখ খোলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তাঁর অভিযোগ সমর্থন করেছিলেন পরিচালক শেখর কাপুর, অভয় দেওলও। এক সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছেন, সুশান্তের মৃত্যুর পিছনে থাকা কারণ হিসেবে যে অভিযোগ তিনি করেছেন, তা প্রমাণ করতে পারলে পদ্মশ্রী ফিরিয়ে দেবেন।

কঙ্গনার কথায়, “মুম্বই পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। তখন আমি মানালিতে। আমি জানিয়েছিলাম কাউকে পাঠানো হোক আমার বক্তব্য রেকর্ড করার জন্য। কিন্তু পুলিশের পক্ষ থেকে তারপর আর কিছু জানানো হয়নি। আমি যা বলেছি তার প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার পর্যন্ত ফিরিয়ে দিতে পারি।”

বরাবরই সোজাসাপ্টা কথা বলে এসেছেন কঙ্গনা রানাওয়াত।হৃতিক রোশন, মহেশ ভট্ট থেকে সূরজ পাঞ্চোলি, করণ জোহর, সকলের বিরুদ্ধেই কড়া আক্রমণ শানিয়েছেন কঙ্গনা। সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পরেও চুপ করে বসে থাকেননি তিনি। বলিউডের স্বজনপোষণের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এমনকী এই আত্মহত্যার জন্য স্বজনপোষণ নীতি দায়ী বলেও মন্তব্য করেছেন অভিনেত্রী।

Related articles

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...