Monday, June 8, 2026

ক্রীড়াপ্রেমীরা স্টেডিয়ামে গিয়েই খেলা দেখতে পারবেন, অনুমতি ব্রিটিশ প্রশাসনের

Date:

Share post:

ঘরে বসে টিভিতে খেলা দেখতে হবে না আর। স্টেডিয়ামে গিয়ে দর্শকাসনে বসে খেলা দেখতে পারবেন ক্রীড়াপ্রেমীরা জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। শুক্রবার একথা ঘোষণা করেছেন তিনি। সঙ্গে তিনি এও জানিয়েছেন, মানতে হবে একাধিক বিধিনিষেধ। দু’জন দর্শকের মধ্যে ফাঁকা জায়গা রাখতে হবে। মাস্ক, থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। কারও শরীরে করোনা উপসর্গ থাকলে তাঁকে স্টেডিয়ামে না আসতে অনুরোধ করা হয়েছে।

বরিস জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইংল্যান্ডের ক্রীড়াক্ষেত্র দর্শকদের জন্য খুলে দেওয়ার কথা। তার আগে পাইলট প্রজেক্ট হিসেবে আগামী সপ্তাহে কয়েকটি স্টেডিয়াম খুলে দিতে চান তিনি। শুরু হবে ক্রিকেট দিয়েই। ২৬-২৭ জুলাই ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু হচ্ছে। সেখানে ম্যাচ দেখার অনুমতি পাবেন ক্রিকেটাররা। এরপর বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ, ঘোড়দৌড়ের মতো কিছু ইভেন্টেও দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হবে। তবে, ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল মাঠে এখনও দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। আগামী সপ্তাহে শেষ হচ্ছে প্রিমিয়ার লিগের চলতি মরশুম। চলতি সপ্তাহে ঐতিহাসিক এফএ কাপের সেমিফাইনালও আছে। তবে কোনও ইভেন্টেই মাঠে দর্শক ঢুকতে পারবেন না।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...