Wednesday, June 24, 2026

কেন্দ্রের দাবিকে উড়িয়ে দিয়ে ‘গোষ্ঠী সংক্রমণ’ তত্ত্ব মেনে নিল আইএমএ

Date:

Share post:

করোনা সংক্রমণে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে মেনে নিল দেশে চিকিৎসকদের সবচেয়ে সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আইএমএ-এর এই দাবি মানতে নারাজ । যেখানে আইএমএ বলছে গোষ্ঠী, সেখানে তাদের দাবিকে উড়িয়ে দেওয়ায় স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, কেন্দ্র কোথাকার কে হরিদাস? কোন তথ্যের ভিত্তিতে কেন্দ্র ‘না’ বলছে?
সংক্রমণ কালই ১০ লক্ষের গণ্ডি টপকেছিল। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে নতুন করে ৩৪ হাজার ৮৮৪ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে , দেশে এখন দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ৩.৪৯ শতাংশ। এপ্রিলের গোড়ায় যা ছিল ৩১.২৮ শতাংশ। মন্ত্রকের দাবি, পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও। জুনের মাঝামাঝি ছিল ৫২ শতাংশ, এখন প্রায় ৬৩। তা সত্ত্বেও প্রত্যেক দিন দেশে ৩০ হাজারেরও বেশি সংক্রমিত হওয়া যথেষ্ট খারাপ সঙ্কেত মন্তব্য করেছেন আইএমএ-র চেয়ারপার্সন ভি কে মোঙ্গা। তাঁর যুক্তি , ‘‘সংক্রমণের পিছনে একাধিক কারণ থাকলেও, একটি বিষয় স্পষ্ট যে, গ্রামীণ এলাকাতেও করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এটাই  প্রমাণ করে গোষ্ঠী সংক্রমণের।’’ পাবলিক  হেল্‌থ ফাউন্ডেশন অব ইন্ডিয়া জানিয়েছে, কোভিড-মোকাবিলায় সরকার একই ভাবে কাজ করে গেলে এবং মানুষ স্বাস্থ্যবিধি মানলে আর মাস দুয়েকের মধ্যে শিখরে পৌঁছাবে সংক্রমণের পারদ। তার পর থেকে সেই গ্রাফ নিম্নমুখী হতে থাকবে । আদৌ তা হবে কিনা সেদিকেই নজর গোটা দেশের।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...