Tuesday, May 19, 2026

ভাইরাস আক্রান্তের দেহ সৎকারেও এবার প্যাকেজের রমরমা!

Date:

Share post:

মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হচ্ছে। এদিকে বেসরকারি হাসপাতালের মর্গে পড়ে থাকছে বহু দেহ। সরকারি নীতি মেনে কবে সৎকার হবে তা অনেক ক্ষেত্রে জানতে পারছেন না পরিজনেরা। এই আবহে এবার বিকল্প ব্যবস্থার প্রচলন শুরু হয়েছে। রীতিমতো প্যাকেজ করে সৎকার করা হচ্ছে মৃতের দেহ।

সূত্রের খবর, চলতি মাস থেকে দু’টি সংস্থা বেসরকারি হাসপাতাল থেকে শববাহী গাড়িতে দেহ ধাপা, নিমতলা বা হাওড়ার শিবপুরে নিয়ে যাচ্ছে। এক সংস্থার প্রতিনিধি শেখ কালু জানিয়েছেন, “মৃতের পরিবারের থেকে ৫ থেকে ৭ হাজার টাকা নেওয়া হচ্ছে। পরিবারে আর্থিক অবস্থা বুঝেই সেই টাকা নিচ্ছি। পুরসভা জানে এর থেকে কমে সম্ভব নয়।” আরেক সংস্থার প্রতিনিধি আবির চট্টোপাধ্যায়ের কথায়, “বিনা খরচায় পুরসভার গাড়ি পেতে হলে বডি পড়েই থাকবে। এই কাজ সাত হাজার টাকার কমে করা সম্ভব না।”

বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, রোগীর মৃত্যু হলে দেহ হাসপাতলে থাকলেও তা সৎকারের অধিকার কেবলমাত্র পুরসভার। তাই এক্ষেত্রে তাদের কিছু করার নেই। এদিকে কোভিড কো-অর্ডিনেটর মণিরুল ইসলাম মোল্লার বক্তব্য, “কয়েকটি সংস্থা বেসরকারি হাসপাতাল থেকে দেহ নিয়ে সৎকারের ব্যবস্থা করছে। কিন্তু তা টাকার বিনিময় নয়।”

Related articles

দেশ জুড়ে ফের বাড়ল পেট্রোল ডিজেলের দাম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সাশ্রয়ের বার্তার মাঝেই মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল- ডিজেলের দাম (Petrol Diesel price hike)। এই...

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ডাক তৃণমূল বিধায়ককেও 

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) চলতি সপ্তাহে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক করতে চলেছেন। রাজ্যে পূর্ববর্তী সরকারের এই...

মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে বাধ্য হচ্ছে রাজ্যের নয়া সরকার! কটাক্ষ কুণালের 

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জনমোহিনী প্রকল্পের চেনা বৃত্ত থেকে বেরোতে পারছে না নতুন সরকার। ক্ষমতায় আসার আগে যারা...

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...