Monday, June 8, 2026

মমতার উপর নির্ভর করে আছে ইস্টবেঙ্গল, কিন্তু ঘটছে কী?

Date:

Share post:

এবছর আইএসএল খেলা এবং লগ্নির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করে বসে আছে ইস্টবেঙ্গল। মমতা বলেছেন, তিনিই সব দেখছেন। ফলে দেবব্রত সরকাররা এখন তাঁর উপর ছেড়ে রেখেছেন বা তাঁর বাইরে যেতে পারছেন না। দিল্লির ফুটবল হাউস সূত্রে খবর, মুখ্যমন্ত্রী রিলায়েন্সের প্রভাবশালী কর্তা তরুণ ঝুনঝুনওয়ালাকে বলেছেন ইস্টবেঙ্গলকে সাহায্য করতে। তরুণবাবু একাধিক সংস্থার সঙ্গে কথা বলছেন। এদিকে সিঙ্গাপুরের প্রসূন মুখোপাধ্যায় বিপুল লগ্নি নিয়ে এগিয়ে এলেও এখানে আবার এতগুলি নাম শুনে বিরক্ত হয়ে তাঁর কাজের গতি কমাচ্ছেন। প্রসূনের আইনি সংস্থা রাজা অ্যাণ্ড তান সিঙ্গাপুরের। এখানে ইস্টবেঙ্গলের সঙ্গে কথা বলার জন্য আইনজীবী অয়ন চক্রবর্তীকে নিয়োগ করেছেন প্রসূন। ক্লাবকর্তা দেবব্রত সরকার এখন মমতার দেওয়া কোম্পানিকে নেবেন, না প্রসূনকে নেবেন, তা নিয়ে অথৈ জলে। মমতাই অগ্রাধিকার। কিন্তু সেদিক থেকে কিছু ম্যাচিওর না করলে প্রসূন ভরসা। এই বিষয়টা অনুভব করে প্রসূনও শর্তাবলী কঠোর করছেন। লগ্নি বাড়িয়ে মেজরিটি শেয়ারের কথা ভাবছেন। এদিকে মমতা যদি এখনই বিষয়টার সমাধান না করেন, তাহলে সময় নষ্ট হচ্ছে। ইস্টবেঙ্গল গভীর অনিশ্চয়তায় ঢুকছে।

Related articles

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...