Monday, May 18, 2026

উচ্চমাধ্যমিকে অনন্য নজির থ্যালাসেমিয়া আক্রান্ত বোধায়নের! যা আপনাকেও গর্বিত করবে

Date:

Share post:

প্রতিবন্ধকতা আটকাতে পারে না প্রতিভাকে। সেটাই যেন ফের একবার প্রমাণ করে দিল বোধায়ন অর্ণব। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই শুরু বোধায়নের। যা আজও চলছে। নিজের লক্ষ্যে স্থির থেকে হার না মানা মানসিকতা নিয়েই এগিয়ে চলেছে বহুমুখী প্রতিভার অধিকারী দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর হাই স্কুলের এই কৃতী ছাত্রটি। গান-আবৃত্তি কিংবা ছবি আঁকা, বহু আগেই বোধায়নের সেই শৈল্পিক প্রতিভার পরিচয় মিলেছিল। এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও অনন্য নজির থ্যালাসেমিয়া আক্রান্ত বোধায়ন! কলা বিভাগে ৯৩ শতাংশ (৪৪৩, গ্রেড-এ প্লাস) নম্বর পেয়েছে বোধায়ন।

লড়াইটা শুরু সেই তিন মাস বয়স থেকে। থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার শরীরে রক্ত নিতে শুরু করে বোধায়ন অর্ণব। আজও চলছে। পড়াশুনা-গানবাজনা-ছবি আঁকার পাশাপাশি প্রতি মাসেই তাকে লড়াই করতে হয় দুরারোগ্য ব্যাধির সঙ্গে। ইতিমধ্যেই এক জটিল অস্ত্রোপচারও হয় তার। এ সবের মধ্যেই বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে সে।

বারুইপুর উকিলপাড়া নিবাসি বোধায়নের বাবা অলোক অর্ণব এক বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। লকডাউনের জন্য আপাতত বাড়িতেই বসে তিনি। মা মিতালিদেবী অঙ্গনওয়াড়ি কর্মী। সমস্ত প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তার এই অসামান্য সাফল্য বাবা-মা’কে যেমন গর্বিত করছে, ঠিক একইভাবে পাড়া-প্রতিবেশি, আত্মীয়-পরিজনরাও তার লড়াই করা সাফল্যের জন্য গর্ববোধ করছে।

কিন্তু তার এই সাফল্যের রহস্য কী?

এখন বিশ্ব বাংলা সংবাদের মুখোমুখি হয়ে বোধায়ন জানায়,
পড়াশুনার নির্দিষ্ট সময় তার ছিল না। তবে নিয়ম করে প্রতিদিন সে স্কুলের ও গৃহশিক্ষক হোম ওয়ার্ক করে ফেলতো। যখন যতটুকু সময় প্রয়োজন, ততটুকু পড়াশুনা সে করতো।

পড়াশুনার বাইর বোধায়নের প্রথম পছন্দ বা ভালোবাসা গান ও আবৃত্তি। প্রতিভার জোরে প্রতিযোগিতার মঞ্চে বহুবার সেরার সেরার সম্মান পেয়েছে বোধায়ন। মায়ের হাত ধরেই সেই ছোট্ট বেলায় গান-আবৃত্তিতে। বহুমুখী প্রতিভার অধিকারী বোধায়নের। পরবর্তীকালে নামি-দামি শিল্পীদের সান্নিধ্যে থেকে ও তালিম নিয়ে আজ সে নিজেই প্রতিষ্ঠিত।

গান তার জীবনের অঙ্গ। তাই গানকে সঙ্গে নিয়েই ভবিষ্যতে এগিয়ে যেতে চায় এই মেধামী ছাত্রটি। বোধায়ন জানায়,
রবীন্দ্রভারতী থেকে প্রিয় রবীন্দ্রসঙ্গীত নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করবে বলে ঠিক করেছে সে।

উচ্চমাধ্যমিকে অনন্য নজির গড়ার পর কী বলছে বোধায়ন? শুনে নিন পুরো সাক্ষাৎকার

 

Related articles

প্রথমবার জনতার দরবার: নতুন প্রজন্মের কথা শুনলেন মুখ্যমন্ত্রী

ডবল ইঞ্জিন একাধিক রাজ্যে যেভাবে জনতার দরবার করে থাকেন সেখানকার মুখ্যমন্ত্রীরা, সেভাবেই শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে বাংলার...

অবশেষে ED দফতরে হাজিরা সোনা পাপ্পুর, নিজেকে নির্দোষ বলে দাবি

খোঁজ পাচ্ছিল না পুলিশ (Police)। অবশেষে সোমবার, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে (ED) দেখি মিলল বিশ্বজিৎ পোদ্দার (Biswajit Poddar) ওরফে সোনা...

সপ্তাহের শুরুতেই ফের মেট্রো বিভ্রাট, অফিস টাইমে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

রবিবারের ভোগান্তির রেশ সোমবারেও। ছুটির দিনের পর কাজের সপ্তাহের প্রথম দিন সকালেই বড়সড় মেট্রো বিভ্রাটের শিকার হলেন মেট্রোর...

পরপর বাইকে ধাক্কা বাসের: তপসিয়ায় মর্মান্তিক মৃত্যু ১ জনের, গুরুতর আহত ২

বেপরোয়া বাসের দৌরাত্ম্য পিছু ছাড়ছে না শহর কলকাতার। নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় এবার তপসিয়ায় মৃত্যু হল এক বাইক...