Friday, May 29, 2026

মহামারির আবহের মধ্যে ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজোয় প্রধানমন্ত্রী!  

Date:

Share post:

দেশজুড়ে ভয়াবহ মহামারির পরিস্থিতি। এর মাঝেই রাম মন্দির নির্মাণ শুরু হচ্ছে। তিথি, দিনক্ষণ মিলিয়ে ৫ আগস্ট হবে ভূমি পুজো আর সেই পুজোয় হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শোরগোল। অভিযোগ, সঙ্কটজনক পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী সংকীর্ণ দলীয় রাজনীতি করতে পিছপা হচ্ছেন না।

সরকারিভাবে বলা হচ্ছে মাত্র কয়েকজনকে নিয়ে এই অনুষ্ঠান করা হবে। কয়েকজন সদস্য, ট্রাস্টের মেম্বার এবং প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্থর স্থাপন করে ভূমি পুজো করবেন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, রাম জন্মভূমি তৈরি করতে ট্রাস্ট গঠন করতে হবে। ফেব্রুয়ারি মাসে ট্রাস্ট গঠন করা হয় সেই ট্রাস্টই এই সিদ্ধান্ত নিয়েছে। ভূমি পুজোয় থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং আরএসএস প্রধান মোহন ভাগবতও। ইতিমধ্যে রাম মন্দিরের ৬৭ একর জায়গা সমান করা হয়েছে। শোনা যাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ নাকি রাম মন্দিরের একটি নকশা দিয়েছে যে নকশা নাকি ট্রাস্টের সকলের পছন্দ হয়েছে। কত দিনের মধ্যে মন্দির তৈরি হবে এবং খরচা কত হবে, তার সিদ্ধান্ত নেবে এই ট্রাস্ট।

Related articles

এবার বিধানসভা থেকে সই না মেলার অভিযোগ! চার তৃণমূল বিধায়কের বাড়ি CID

বিধানসভায় এখনও বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে স্বীকৃতি দেননি অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। পাঁচ মিনিটের জন্য দেখা করার সময়...

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...