Saturday, June 20, 2026

বিধি-নিষেধ উপেক্ষা করে সিঙ্গুরে বিজেপির জমায়েত

Date:

Share post:

আমফানের ক্ষতিপূরণ, ১০০ দিনের কাজের জব কার্ডের দাবিতে সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। বিধি নিষেধ উপেক্ষা করে এক জায়গায় বহু মানুষ জড়ো হন। শুধু তাই নয়, বেশিরভাগ বিক্ষোভকারীর মুখেই ছিল না মাস্ক। গন্ডোগোল এড়াতে পুলিশ মোতায়েন করা হয় পঞ্চায়েত গেটের সামনে। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন গোপালনগর মণ্ডলের সভাপতি গৌতম মোদক, সম্পাদক অভিজিৎ দাস ও রজত বাড়ুই। এদিন গ্রামের মহিলারা জোর করে পঞ্চায়েতে ঢুকতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের লাঠি উঁচিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।

অভিযোগ, এরপর জোর করে ঢুকে বিজেপি স্মারকলিপি জমা দেয়। তবে এদিন পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধান কেউই ছিলেন না। পরে পুলিশের হস্তক্ষেপে পঞ্চায়েতের সেক্রেটারি ডেপুটেশন গ্রহন করে। কিন্তু ভাইরাস সংক্রমণ যেভাবে বাড়ছে সেই সময় সমস্ত বিধি নিষেধ উপেক্ষা করে বিজেপির জমায়েত নিয়ে উঠছে প্রশ্ন।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...