Wednesday, May 20, 2026

শহিদ দিবসের ২৪ ঘণ্টা আগে দিলীপের ৯৩ শহিদ তালিকা, বললেন প্রহসন দিবস!

Date:

Share post:

তৃণমূলের শহিদ দিবসের আগে রাজ্যে বিজেপির শহিদ তালিকা প্রকাশ করে বিতর্ক তৈরি করে দিল প্রধান বিরোধী দল। সোমবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি ১১পাতার হ্যান্ড আউট প্রকাশ করেন। যে হ্যান্ড আউটে রয়েছে ৯৩জন বিজেপির কর্মীর মৃত্যুর তালিকা। দিলীপের বক্তব্য, শহিদ দিবস পালনের অধিকার হারিয়েছে তৃণমূল সরকার। গণতন্ত্র আর বাক-স্বাধীনতা নেই মানুষের। একের পর এক বিজেপি কর্মীকে হত্যা করা হচ্ছে। শহিদ দিবস আসলে প্রহসন দিবসে পরিণত হয়েছে। দিলীপ বলছেন, ১৯৯৩ সালে যারা শহিদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিজেপি। কিন্তু তৃণমূল সরকার এই শহিদ দিবস পালনের অধিকার হারিয়েছে। রাজ্য সরকার ভণ্ডামি করছে দাবি করে দিলীপ বলেন, বিজেপি বিধায়ক খুনের আমরা সিবিআই তদন্ত চাই। হাই কোর্ট ফিরিয়ে দিলেও সুপ্রিম কোর্টের রাস্তা খোলা রয়েছে। রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, অথচ চোপড়ার মতো ঘটনা ঘটে চলেছে। আসলে এই সরকারের কোনও চক্ষুলজ্জা নেই। মানুষ এর জবাব দেবেন।

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...