Friday, June 26, 2026

করোনায় আক্রান্ত অভিনেতা সুরজিৎ, রিপোর্ট পজিটিভ স্ত্রী-কন্যারও

Date:

Share post:

ফের কোভিড-১৯ হানা টলিপাড়ায়। মল্লিক পরিবারের পর এবার করোনা আক্রান্ত হলেন টেলিভিশন সিরিয়ালের অত্যন্ত পরিচিত মুখ সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী ও মেয়েও আক্রান্ত হয়েছে। আজ, মঙ্গলবার স্যোশাল মিডিয়ায় সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের মেয়ে দেবপ্রিয়া একটি পোস্ট করে বিষয়টি প্রকাশ্যে আনেন।

দেবপ্রিয়ার সেই পোস্ট থেকে জানা গিয়েছে, সম্প্রতি তাঁর মা তথা অভিনেতার স্ত্রী জ্বরে ভুগছিলেন। এরপর গলায় ব্যাথা নিয়ে সমস্যায় ভুগতে শুরু করেন সুরজিৎও। যদিও গত মাস তিনেক তাঁরা গৃহবন্দিই ছিলেন বলে জানা যাচ্ছে। কিন্তু আনলক ফেজ ওয়ানে শ্যুটিং শুরু হতেই, কাজে যোগ দেন সুরজিৎ।

সপরিবারে করোনা পরীক্ষা করালে তাঁদের তিনজনের রিপোর্টই পজিটিভ এসেছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানা ও স্বাস্থ্য দফতরকে সব তথ্য জানিয়ে দেওয়া হয়েছে তাঁদের পরিবারের পক্ষে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...