Friday, June 26, 2026

ভাইরাসে আক্রান্ত চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা, আপাতত পরিষেবা বন্ধ রাজ্যের দুই হাসপাতালে

Date:

Share post:

মহামারির কোপ পড়ছে চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীদের উপর। এই প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল এবং বর্ধমান মেডিক্যাল কলেজ। এই অবস্থায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। যার জেরে আপাতত বেশ কয়েকটি বিভাগের পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই হাসপাতাল কর্তৃপক্ষ।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে একাধিক চিকিৎসকের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এর আগেও ওই হাসপাতালের ৬ জন চিকিৎসক মারণ ভাইরাসে আক্রান্ত হন। চিকিৎসকদের পাশাপাশি দুজন স্বাস্থ্যকর্মীর রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর আক্রান্তরা মানসিক এবং ফিজিক্যাল মেডিসিন বিভাগের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বর্ধমান হাসপাতালের মানসিক ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের আউটডোর পরিষেবা। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ বৈঠকে বসে। তাতে সিদ্ধান্ত নেওয়া হয় পরিষেবা সচল রাখার জন্য বিভিন্ন বিভাগ সংযুক্ত করা হবে।

অন্যদিকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের ২০ জন চিকিৎসকের ১৬ জন চিকিৎসকের নমুনা পরীক্ষা করা হয়। এর আগে দুজন চিকিৎসক এর আগে রিপোর্ট পজিটিভ এসেছিল। সোমবার আরও এক চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। এই অবস্থায় চিন্তিত হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার থেকে বাকি ১৫ জনের রিপোর্ট না আসা পর্যন্ত শান্তিপুর হাসপাতালের আউটডোর পরিষেবা এবং নতুন রোগী ভর্তি নেওয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...