Sunday, May 3, 2026

করোনা সংকটের মধ্যে নোটিশের জবাব দিতে মাত্র তিনদিন সময় কেন? কোর্টে সওয়াল পাইলটের আইনজীবীর

Date:

Share post:

করোনা সংকটের মত অভূতপূর্ব পরিস্থিতিতে একটি নোটিশের জবাব পেতে এত তাড়াহুড়ো কীসের? রাজস্থানের সংকট নিয়ে হাইকোর্টে শচিন পাইলটের পক্ষে সওয়াল করতে গিয়ে এই যুক্তি দিলেন তাঁর আইনজীবী মুকুল রোহতগি। তিনি বলেন, স্পিকার যখন বিদ্রোহী বিধায়কদের নোটিশ দিয়েছিলেন, তখন তিনি আদৌ করোনা পরিস্থিতির গুরুত্বকে মাথায় রেখে কাজ করেননি। মনে হচ্ছে, স্পিকার খুব তাড়াহুড়ো করে বিদ্রোহীদের নোটিশ পাঠিয়েছেন। কেন মাত্র দু’টি বৈঠকে না আসার জন্য ওই নোটিশ পাঠানো হয়েছিল, তা স্পষ্ট হচ্ছে না। করোনা অতিমারির মধ্যে নোটিশের জবাব দেওয়ার জন্য বিধায়কদের মাত্র তিনদিন সময় দেওয়া যুক্তিযুক্ত নয়। নোটিশ পড়ে মনে হয়, বিদ্রোহীদের সম্পর্কে তিনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
রাজস্থানের কংগ্রেসের অভ্যন্তরীণ সংকট নিয়ে এদিন একদিকে যেমন হাইকোর্টে বিদ্রোহী বিধায়কদের বিষয়ে শুনানি হয়েছে, অন্যদিকে জরুরি ভিত্তিতে আলোচনায় বসেছে কংগ্রেস পরিষদীয় দল। মঙ্গলবার নিজের পক্ষের বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

 

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...