Sunday, May 10, 2026

কবে খুলবে স্কুল? অবস্থান স্পষ্ট করতে পারল না রাজ্য

Date:

Share post:

মহামারি আবহে ব্যাহত হয়েছে শিক্ষাঙ্গনের পঠন-পাঠন। এই পরিস্থিতিতে স্কুল কবে খোলা হবে তা অভিভাবকদের কাছে জানতে চায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যেই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। সোমবার নিজেদের অবস্থান জানানোর শেষ দিন ছিল। কিন্তু যে হারে সংক্রামক বাড়ছে তাতে এই মুহূর্তে কোনও মতামত জানাতে পারেনি রাজ্য।

শিক্ষা দফতরের এক আধিকারিকের কথায়, কবে স্কুল খোলা উচিত সেই বিষয়ে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। রাজ্যের এক কোটি স্কুল ছাত্রছাত্রীদের অভিভাবকদের মতামত নেওয়ার জন্য মাত্র চার দিন সময় যথেষ্ট কম। রাজ্য সরকার এই বিষয়ে আলোচনা শুরু করেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ১৫ জুলাই রাজ্যের শিক্ষাসচিবদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স করেছিলেন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের তরফে সাফ জানানো হয়েছিল যে, এখনই এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। ১৭ জুলাই রাজ্যগুলির স্কুল শিক্ষা সচিবের কাছে চিঠি পাঠিয়ে ২০ জুলাইয়ের মধ্যে অভিভাবকদের মতামত নিয়ে কেন্দ্র জানাতে বলেছিল। কেন্দ্রের ওই চিঠিতে বলা হয়েছিল, আগস্ট, সেপ্টেম্বর না অক্টোবর, কবে থেকে স্কুল খোলা হবে সেই বিষয়ে অভিভাবকদের মতামত নিয়ে রাজ্যগুলি জানাক। একইসঙ্গে আরও কোনও পরামর্শ থাকলে তা জানাতে বলা হয়েছিল ওই নির্দেশিকায়।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...