Saturday, May 16, 2026

ঈদে পশুহত্যার বিরোধিতা করে হাইকোর্টে মামলা অর্জুনের

Date:

Share post:

সামনেই মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব বকরি ঈদ। তার আগে ঈদে পশুহত্যা বিশেষ করে গো-হত্যার বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদঅর্জুন সিং। রাজনৈতিক মহলের ধারণা রাজ্য সরকারকে বেকায়দায় ও অস্বস্তিতে ফেলতেই এই মামলা দায়ের করেছেন অর্জুন।

উল্লেখ্য, এর সঙ্গে ২০০৮ সালে প্রথমবার এই ইস্যুতে মামলা দায়ের হয়। সেইসময় হাইকোর্ট নির্দেশ দেয় যে পশুহত্যার জন্য যে নিয়মাবলী আছে, তা রাজ্য সরকারকে মানতে হবে। তখন অবশ্য অর্জুন সিং তৃণমূলের বিধায়ক। এরপর ২০১৯ সালে ফের একটি মামলা দায়ের হয় হাইকোর্টে। সেখানে বলা হয় যে, পশুহত্যার নিয়ম মানা হচ্ছে না। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সরকারকে সমস্ত নিয়ম মেনে চলার নির্দেশ দেয়।

এ বিষয়ে রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানাতে চাওয়া হয়েছে মামলায়। দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে বলে জানা যাচ্ছে।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...