Thursday, May 14, 2026

স্বামী এবং পরিচারিকা ভাইরাস আক্রান্ত, অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে হেনস্থা প্রতিবেশীদের!

Date:

Share post:

স্বামী এবং পরিচারিকা ভাইরাস আক্রান্ত তাই অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে চরম হেনস্থা করল প্রতিবেশীরা। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনের বাসিন্দাদের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ।

যাদবপুর স্কুলের ওই শিক্ষিকার জানিয়েছেন, প্রথমে সংক্রমণ ছড়িয়েছিল পরিচারিকার, এরপর তাঁর স্বামী আক্রান্ত হন । তাঁরা গড়িয়ার পাটুলির একটি আবাসনে থাকেন। শিক্ষিকার অভিযোগ, তাঁদের বাড়িতে দু’জন ভাইরাস আক্রান্ত হয়েছেন এই খবর শুনেই ধীরে ধীরে অতি পরিচিত মুখগুলো অপরিচিত হতে শুরু করে।

তাঁর অভিযোগ, প্রথমে কথা বলা বন্ধ হয়ে যায়। এরপর তাঁদের সঙ্গে অনেকেই অভব্য আচরণ করতে থাকেন। কার্যত তাঁদের একঘরে করে রাখা হয়।

শিক্ষিকা অন্তঃসত্ত্বা-তা জানার পরও মানবিক হওয়ার বদলে আরও অমানবিক চেহারাগুলো প্রকট হতে থাকে। ইদানীং তা মাত্রাছাড়া হওয়ায় শিক্ষিকার স্বামী প্রতিবাদ করেন। অভিযোগ, এরপরই আবাসনের দুই আবাসিক তাঁকে মাটিতে ফেলে লাথি মারেন। স্বামীকে বাঁচাতে গিয়ে ধাক্কা খেতে হয় শিক্ষিকাকেও। শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেছেন।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...