Tuesday, March 10, 2026

বিজেপিতে পুনর্জন্ম! দিল্লির বৈঠকে ডাক পেয়ে যাচ্ছেন শোভন

Date:

Share post:

তৃণমূল নয়, বিজেপিতেই ফের সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে রাজ্য বিজেপির যে বৈঠক শুরু হয়েছে, সেখানেই ডাক পেলেন শোভন, বিজেপিতে যোগ দেওয়ার প্রায় এক বছর পরে!

২০১৯-এর ১৪ অগাস্ট দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যোগ দেওয়ার দিনেই অপ্রীতিকর পরিস্থিতি। রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায় শোভনের সঙ্গে বিজেপিতে যোগ দিতে সদর দফতরে পৌঁছে যান। সেখানে সাময়িক সমস্যা মিটলও পরের দিন কলকাতায় শোভন-বৈশাখীর সংবর্ধনা, এবং তারপর থেকে বিজেপির কোনও কর্মসূচিতেই আর পাওয়া যায়নি শোভনকে। এ নিয়ে দু’পক্ষের মাঝেমধ্যে কিছু এলোমেলো বিবৃতি প্রকাশ্যে এসেছে। রাজ্য বিজেপির সভাপতি তো এক সময় বিরক্ত হয়ে শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলতেও পিছপা হননি। কিন্তু একুশের ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি পর্বে বিজেপি বুঝতে পারছে, দরকার সব মহলের সহযোগিতা, প্রয়োজন শোভনের মতো নেতৃত্বকেও। দিল্লি থেকে বৈঠকের জন্য আমন্ত্রণ আসা প্রসঙ্গে শোভন মুখ না খুললেও বৈশাখী বলেছেন, দিল্লি কিংবা রাজ্য নেতৃত্বের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আর এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে ডাক আসাটাও স্বাভাবিক ছিল।

দিল্লি কবে যাচ্ছেন শোভন-বৈশাখী? বৃহস্পতি থেকে রবিবারের মধ্যেই শোভন সম্ভবত যাবেন। শুক্রবার গিয়ে শনিবার বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। যে বৈঠকে অবশ্যই থাকবেন অমিত শাহ, সভাপতি জে পি নাড্ডা ছাড়াও বিএল সন্তোষ, শিব প্রকাশ, কৈলাস বিজয়বর্গীয় অরবিন্দ মেনন এবং অবশ্যই দিলীপ ঘোষ। দিল্লির এই বৈঠক থেকেই বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের পুনর্জন্ম হয় কিনা সেটাই রাজনৈতিক মহলে কোটি টাকার প্রশ্ন।

spot_img

Related articles

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...