Friday, June 26, 2026

কম্পিউটারের থেকেও দ্রুত মস্তিষ্ক! ‘হিউম্যান কম্পিউটার’ এর চরিত্রে এবার বিদ্যা বালান

Date:

Share post:

আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে গণিতবিদ শকুন্তলা দেবীর বায়োপিক। অনায়াসে জটিল অংক মুখে মুখে সমাধান করতে পারতেন তিনি। সেই কারণে হিউম্যান কম্পিউটারে বলা হতো তাঁকে। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান।

১৯২৯ সালে ৪ নভেম্বর বেঙ্গালুরুর এক ব্রাহ্মণ পরিবারে জন্ম শকুন্তলা দেবীর। ছোট বয়স থেকেই খুব সহজে সংখ্যা মনে রাখতে পারতেন তিনি। তাঁর বাবার সার্কাস কোম্পানি ছিল। সেইপ কোম্পানি বন্ধ করে মেয়েকে নিয়ে রোড শো শুরু করেন বাবা। মুখে মুখে হিসাব করে নিজের প্রতিভা দেখাতেন শকুন্তলা দেবী। ১৯৪৪ সালে বাবার সঙ্গে লন্ডল যান শকুন্তলা। মাত্র ছয় বছর বয়সে পাটিগণিতের দক্ষতা প্রমাণ করে তিনি। এমনকী বলা হত কম্পিউটারের থেকে তাড়াতাড়ি অঙ্ক সমাধান করতে পারেন শকুন্তলা দেবী।

১৯৮২ সালে গিনেজ বুকে রেকর্ড গড়েন শকুন্তলা দেবী।শকুন্তলা দেবী দুটি ১৩ অঙ্কের সংখ্যা মুখে মুখে গুণ করতে পারতেন। তাও মাত্র ২৮ সেকেন্ডে। অঙ্ক সমাধানের পাশাপাশি বইও লিখেছেন তিনি। ভারতে সমকামিতা নিয়ে প্রথম বই লিখেছিলেন শকুন্তলা দেবী। এছাড়াও জ্যোতিষশাস্ত্র নিয়েও তাঁর লেখা কয়েকটি বই রয়েছে। রান্না সম্পর্কেও তিনি কয়েকটি বই লিখেছিলেন। ২০১৩ সালে ২১ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...