Friday, June 26, 2026

পাইলট শিবিরে স্বস্তি, রাজস্থান ইস্যুতে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

Date:

Share post:

দলত্যাগ বিরোধী অাইন প্রয়োগ নিয়ে স্পিকারের ক্ষমতায় রাজস্থান হাইকোর্ট হস্তক্ষেপ করছে এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাজস্থান বিধানসভার স্পিকার সিপি যোশী। সেই মামলায় স্পিকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বলের আর্জি ছিল হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিক সর্বোচ্চ আদালত। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশের আর্জি খারিজ করে জানিয়েছে, হাইকোর্টের রায়ের পরেই এই মামলার শুনানি শুরু হবে। আগামী সোমবার সর্বোচ্চ আদালতে পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করেছেন বিচারপতিরা। একইসঙ্গে সোমবার পর্যন্ত শচিন পাইলট সহ রাজস্থানের বিদ্রোহী ১৯ কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে স্পিকার ব্যবস্থা নিতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই নির্দেশে আপাতত স্বস্তি পাইলট শিবিরে। অন্যদিকে শুক্রবার রাজস্থান হাইকোর্ট রায় ঘোষণা করলেও সুপ্রিম কোর্ট ইতিমধ্যে মামলা গ্রহণ করায় সেই রায় কার্যকর হবে না বলেই মত আইনজীবী মহলের।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...