Saturday, May 16, 2026

যীশুর ছবি সরিয়ে রাখতে হবে জিংপিং-মাওয়ের ছবি, নির্দেশিকা জারি চিনের

Date:

Share post:

এবার গির্জা থেকে যীশুর ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিল চিন। শুধু তাই নয়, খ্রীস্টান ধর্মাবলম্বীরা নিজেদের বাড়িতে যীশুর কোনও ছবি রাখতে পারবেন না। দেশের বিভিন্ন প্রদেশে এই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রেডিও ফ্রি এশিয়ার প্রতিবেদন অনুযায়ী এই তথ্য সামনে এসেছে।

সূত্রের খবর, আনহুই, জিয়াংসু, হুবেই ও ঝেজিয়াং প্রদেশের প্রশাসনিক কর্তাদের তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রদেশের গির্জাগুলোতে রাখা ক্রুশ নামানোর কাজ শুরু হয়েছে। সরকারের এহেন নির্দেশ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, শাংসি প্রদেশের খ্রীষ্টান ধর্মাবলম্বীদের বাড়ি থেকে যীশুর ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সরকার নির্দেশ দিয়েছে চেয়ারম্যান মাও ও প্রেসিডেন্ট শি জিংপিং এর ছবি রাখতে হবে।

Related articles

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...