Monday, May 11, 2026

বাংলাদেশে স্ত্রীকে খুন: অভিযুক্ত স্বামীকে নাজিরহাট থেকে ধরল পুলিশ

Date:

Share post:

বাংলাদেশের টাঙ্গাইলে ২০১৪-র ১৪ সেপ্টেম্বর বধূ মন্টি ঘোষকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে স্বামী রনি ঘোষ-সহ তার পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেন মৃতার বাবা শ্রীনিবাস ঘোষ।
২০১৩ সালের ৩০ জুন গাজিপুরের নীলনগর গ্রামের চিনি ঘোষের মেয়ে মন্টির সঙ্গে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার রবি ঘোষের ছেলে রনির বিয়ে হয়।
বিয়ের আড়াই মাস পর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে প্রতিনিয়ত মানসিক ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ।
এরপরের বছর ২০১৪ সালের
১৪ সেপ্টেম্বর রনি ঘোষ তাঁর স্ত্রী মন্টি ঘোষে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ ওঠে।
এই হত্যা মামলায় বাংলাদেশের টাঙ্গাইল সদর মডেল থানার পুলিশ তদন্তে নামে।
মামলা চলাকালীন রনি ঘোষ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন এবং তারপর থেকে আত্মগোপন করেন।
২০১৯-এর ১৪ অক্টোবর টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন রনিকে মৃত্যুদণ্ডের দেন এবং সঙ্গে এক লাখ টাকা জরিমানা করেন।
কিন্তু বহুদিন থেকেই সেই রনি ঘোষ আত্মগোপন করে কোচবিহারের নাজিরহাট এলাকায়।
বুধবার রাতে, গোপন সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ গভীর রাতে সেই বাড়িতে হানা দেয় এবং অভিযুক্ত রনি ঘোষকে গ্রেফতার করে। তাঁকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
কোচবিহার জেলা পুলিশ সুপার ডক্টর সন্তোষ নিম্বলকর জানান, বাংলাদেশ থেকে অপরাধ করে আসা এক ব্যক্তিকে দিনহাটা থেকে ধরা হয়েছে। তাঁকে ফেরানোর ব্যবস্থা চলছে।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...