Sunday, June 21, 2026

হোস্টেলের ঘরে শিক্ষানবিশ মহিলা চিকিৎসকের আত্মহত্যা, চাঞ্চল্য শিয়ালদহ ডেন্টাল কলেজে

Date:

Share post:

ফের কলকাতা শহরে আত্মহত্যার ঘটনা। এবার শিয়ালদহের ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজের এক শিক্ষানবিশ মহিলা চিকিৎসক আত্মহত্যা করলেন। তাঁর নাম মানসী মন্ডল। বছর ছাব্বিশের ওই যুবতী দন্ত চিকিৎসার সার্জারি বিভাগে শিক্ষানবিশ ছিলেন। স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

তাঁর মৃতদেহ হোস্টেল নিজের রুমের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনি বিবাহিত ছিলেন । তাঁর স্বামী বেঙ্গালুরুতে থাকেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নীলরতন সরকার হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেন এই ডাক্তারি পড়ুয়া আত্মহত্যা করলেন, তা জানতে তদন্ত শুরু করেছে এন্টালি থানার পুলিশ।

সূত্রের খবর, ঘরের ভিতর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে এন্টালি থানার পুলিশ। সেই সুইসাইড নোটে আত্মহত্যার কারণ হিসেবে মানসিক অবসাদের কথা লেখা রয়েছে। সুইসাইড নোটে লেখা, জীবনের প্রতি আসক্তি হারিয়ে গিয়েছিল। স্বামী বেঙালুরুতে থাকেন। মার্চ থেকে দেখা হয়নি। একথা বন্ধু বা রুমমেটদের একাধিকবার মানসী জানিয়েছিলেন বলেও জানা গিয়েছে।

আরও জানা গিয়েছে, এদিন সকালে সোয়া ৯টা নাগাদ বন্ধুদের ফোন করেন মানসী। বছর ছাব্বিশের জুনিয়র ডাক্তার বন্ধুদের তখন জানান যে তিনি এখনই কলেজে যাচ্ছেন না। কয়েকটা ওষুধ খেয়ে তারপর যাবেন। কিন্তু অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও তাঁকে কলেজে আসতে না দেখে, শুরু হয় খোঁজাখুঁজি। হস্টেলের ঘরে খোঁজ করতে এসে ঘরের দরজা খুলতে পারেন না লেডিস হস্টেলের সুপার। বিষয়টি তিনি তখনই কলেজ কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মানসীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁর স্বামীর সঙ্গে পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছে বলে জানা গিয়েছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...