Saturday, June 20, 2026

প্রয়াত পরিচালক রানা সেন, টলিউডে শোকের ছায়া

Date:

Share post:

টলিউডে নক্ষত্র পতন  ৷ প্রয়াত হলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় পরিচালক রানা সেন ৷ টেলিভিশনে ধারাবাহিক পরিচালনায় একছত্র আধিপত্য ছিল যে পরিচালকের তাঁর অকাল বিদায় ৷

বুধবার রাতে ১ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পরিচালকের ৷ তাঁর মৃত্যু সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শোক প্রকাশ করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা সুজন মুখোপাধ্যায় প্রমুখ ৷

জনপ্রিয় পুলিশ ফাইলের মতো ধারাবাহিকের কাজে যুক্ত ছিলেন পরিচালক রানা সেন ৷ নানা ধরনের টেলিফিল্মও পরিচালনা করেছেন তিনি ৷ শুধুমাত্র বাংলায় নয়, ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত হয়ে বিভিন্ন কাজ করেছেন তিনি ৷

জানা গিয়েছে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷  তারপরই তাঁর মৃত্যু হয়। পরিচালক রানা সেনের অকাল প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকাহত গোটা টলিপাড়া ৷

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...