Tuesday, April 21, 2026

তৃণমূলের রাজ্য সম্পাদক ঋতব্রত এবং ছত্রধর

Date:

Share post:

কোনওদিনই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন না৷ বরং বিরোধিতাই করেছেন৷ এই প্রথম আনুষ্ঠানিকভাবে তৃণমূলে এলেন এবং হলেন সরাসরি দলের রাজ্য সম্পাদক৷

প্রথম জন নানা কারনে সিপিএম থেকে বহিষ্কৃত প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন জঙ্গলমহলের মাওবাদী সমর্থিত PCAPA বা পুলিশ সন্ত্রাসবিরোধী জনসাধারণের কমিটির আহ্বায়ক ছত্রধর মাহাতো৷

বৃহস্পতিবার তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হয়েছে৷ রাজ্য সভাপতি পদে ফের সুব্রত বকসি’ই থাকছেন৷ সহ সভাপতি ১৭ জন, মহাসচিব যথারীতি পার্থ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক ৮ জন এবং সম্পাদক ১১ জন আছেন এবং এই ১১ জনের মধ্যে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং ছত্রধর মাহাতো৷ ঋতব্রত সুবক্তা এবং সাংসদ হিসাবে ৫ বছর সংসদে সরব ছিলেন ৷ ছত্রধর যে সুসংগঠক, তার প্রমান জঙ্গলমহল পেয়েছে৷ আশা করা যায় এবার তৃণমূলও লাভবান হবে!

Related articles

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...

জার্মান সুন্দরীকে নিয়ে বিতর্কে জেরবার! অনুষ্কাকে নিয়েই বৃন্দাবনে শান্তির সন্ধানে কোহলি

অক্ষয় তৃতীয়ার দিন, বৃন্দাবনে(Vrindavan) প্রেমানন্দ মহারাজের আশ্রমে গেলেন বিরাট কোহলি আর অনুষ্কা শর্মা(Virat Kohli , Anushka Sharma)। আইপিএলের...