Saturday, May 16, 2026

আজ থেকে ৫৬ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ

Date:

Share post:

স্বাস্থ্যপরীক্ষার জন্য ৫৬ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকুরিয়া ব্রিজ। কেএমডিএ-র তরফে স্বাস্থ্যপরীক্ষা করা হবে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ২৪ তারিখ রাত ১০টা থেকে ২৭ তারিখ ভোর ৬টা অবধি বন্ধ থাকবে ব্রিজ।
পুলিশ সূত্রে জানানো হয়েছে , গড়িয়া থেকে গোলপার্কের মধ্যে অটো চলবে সার্দান অ্যাভেনিউ হয়ে যোধপুর পার্ক দিয়ে। ছোট গাড়ি গোলপার্ক দিয়ে সার্দান অ্যাভেনিউ হয়ে লেক গার্ডেন্স এবং প্রিন্স আনোয়ার শাহ ফ্লাইওভার ধরে যাতায়াত করবে। ঢাকুরিয়া ব্রিজ দিয়ে বাস চলাচলেও রুট পরিবর্তন করেছে ট্রাফিক পুলিশ। এস১০৬, এস১০১, এস১১০, এস১০৪, ১৭বি, ২৪০, ৪৫, ২১৮, কেবি ১৭, ২৩৪, এস ৯এ, ২৩৩-সহ বিভিন্ন রুটের বাস গড়িয়াহাট, রাসবিহারী অ্যাভেনিউ, এসপি মুখার্জি রোড, প্রিন্স আনোয়ার শাহ, যাদবপুর হয়ে চলাচল করবে। গড়িয়াহাট, বিজন সেতু, রুবি এবং ইএম বাইপাস হয়ে বাস যাতায়াত করবে বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণের ব্যস্ততম রুটে থাকা শহরের অন্যতম প্রাচীন এই ব্রিজের ভারবহন ক্ষমতাও পরীক্ষা করা হবে।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...