Saturday, March 14, 2026

এবার ভারতে একদিনে করোনা আক্রান্ত প্রায় ৫০ হাজার! মৃত্যু বেড়ে ৩০ হাজার

Date:

Share post:

দেশজুড়ে করোনার রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স অব্যাহত। রোজই মহামারিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে বিদ্যুৎ গতিতে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল ৪৯ হাজার ৩১০ জন। এর ফলে ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫ জন।

এই ২৪ ঘন্টার মধ্যে সময়ে দেশে মৃত্যু হয়েছে আরও ৭৪০ জন করোনা রোগীর। ফলে এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬০১ জন রোগীর।

আক্রান্তদের মধ্যে চিকিৎসাধীন আছেন ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫ জন সক্রিয় রোগী। তবে কিছুটা স্বস্তির খবর, সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন ৮ লক্ষ ১৭ হাজার ২০৯ জন করোনাজয়ী। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তফরে এমনই তথ্য জানানো হয়েছে ।

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...