Thursday, May 14, 2026

কোচবিহার: সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয়দিন তুলনামূলক সফল

Date:

Share post:

শনিবার সাপ্তাহিক লকডাউনের দ্বিতীয় দিনে কিছুটা সচেতন কোচবিহার। শনিবার সকাল থেকেই রাস্তায় দেখা মেলেনি কোচবিহারবাসীর। প্রথম দিন কিছু টোটো, অটো রাস্তায় থাকলেও, শনিবার বিশেষ প্রয়োজন এবং অসুস্থ রোগী বাদে টোটো দেখা যায়নি শহরে। সকাল থেকেই কোচবিহার সদর মহকুমাশাসক সঞ্জয় পাল শহর ও শহর সংলগ্ন বেশ কয়েকটি বাজার পর্যবক্ষেণ করেন। প্রতিটি বাজার বন্ধ ছিল। ওষুধের দোকান ছাড়া আর কোন দোকান খোলা ছিল না। সঞ্জয় পাল বলেন, দ্বিতীয় দিনের লকডাউন সফলভাবে চলছে কোচবিহারে। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে। বর্তমানে কোচবিহার জেলায় মোট অ্যাক্টিভ কেস ৮৭।

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...