Wednesday, June 24, 2026

আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়া চালু হলো তিস্তার উপরে নয়া সেতু

Date:

Share post:

আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াই চালু হয়ে গেল তিস্তা নদীর দ্বিতীয় সেতু। যা উত্তরপূর্বাঞ্চলের সাথে যোগাযোগের অন্যতম রাস্তা। শুক্রবার ওই সেতুতে যান চলাচল চালু করে দেন জলপাইগুড়ির ডিএসপি ট্রাফিক মলয় দাস।

২০১৬ সালে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে যানবাহনের চাপে দুর্বল হয়ে পড়ছে তিস্তার পুরনো সেতু। ওই সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে সেটা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। নতুন সেতুর ফলে তিস্তার পুরনো সেতুর উপর গাড়ির চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে সংস্কারের ক্ষেত্রেও সুবিধা হবে। ডিএসপি ট্রাফিক মলয় দাস জানান, “নিরাপত্তা সংক্রান্ত সব বিষয় খতিয়ে দেখে তিস্তার দ্বিতীয় সেতু শুক্রবার আমরা চালু করেছি। নতুন সেতুর জন্য পুরানো সেতুর উপর গাড়ির চাপ অনেকটাই কমবে।” সাত দিনের মধ্যে পুরনো সেতু মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...