Wednesday, June 24, 2026

ভাইরাসে আক্রান্ত হয়ে ফের মৃত্যু কলকাতা পুলিশে, এবার হেস্টিংস থানার পুলিশকর্মী

Date:

Share post:

ফের ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো পুলিশকর্মীর। দিন কয়েক আগে হেস্টিংস থানার পুলিশকর্মী কৃষ্ণকান্ত বর্মন ভাইরাসে আক্রান্ত হন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানে মৃত্যু হয়েছে মধ্যবয়সী পুলিশকর্মীর।

গত ১৬ জুলাই এক দিনে কলকাতা পুলিশের ৩০ জন কর্মী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই তালিকায় নাম ছিল ট্রাফিক পুলিশের পাশাপাশি দক্ষিণ ও মধ্য কলকাতার বেশ কয়েকটি থানার পুলিশকর্মীদের। রিপোর্ট পজিটিভ আসার পর হোম আইসোলেশন ছিলেন কৃষ্ণকান্ত বর্মন। কিন্তু পরে অবস্থার অবনতি হয়। ফলে তাঁকে ভর্তি করতে হয় হাসপাতালে।

শুক্রবারে কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। তার ২৪ ঘণ্টার মধ্যে ফের মৃত্যু কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই মৃত্যুর খবর জানানো হয়েছে। নিজেদের ফেসবুক পেজে কলকাতা পুলিশ লিখেছে, “কোভিড যুদ্ধে সামনে থেকে লড়ছিলেন তিনি। প্রয়াত সহযোদ্ধার পরিবারের হাতে রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা অনুযায়ী দশ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।”

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...