Saturday, March 14, 2026

জীবনদায়ী ১৭ ভেন্টিলেশন মেশিন অনাদরে মেডিক্যালে, খবর প্রকাশেই ভাঙল ঘুম!

Date:

Share post:

শুক্রবার দুপুরে এখন বিশ্ববাংলা সংবাদে খবরটি প্রকাশিত হয়। জানা যায়, মেডিক্যালে ১৭টি ভেন্টিলেশন মেশিন একতলায় ১০ দিনের বেশি পড়ে রয়েছে। অথচ চিকিৎসা করাতে গিয়ে মানুষকে বারবার বাধা পেতে হচ্ছে। শোনা যাচ্ছে ভেন্টিলেশন মেশিনের অভাব। আর মেডিক্যালে অনাদরে পড়ে অসংখ্য ভেন্টিলেশন মেশিন! টেকনিশিয়ান না থাকার কারণেই নাকি এই বিপত্তি। আর খবর প্রকাশের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই চলে এলেন টেকশিয়ান এবং ভেন্টিলেশন মেশিনও বসে গেল তিনটি বিভাগে। সবচেয়ে বিস্ময়ের হলো এই ঘটনাকে লঘু করতে গিয়ে প্রখ্যাত চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায় বলেছেন, আমাদের মনে রাখতে হবে যে সব রোগী হাসপাতালে ভর্তি হন, তাদের ৫% শতাংশের মাত্র ভেন্টিলেশনের দরকার হয়। অর্থাৎ মেডিক্যালের এই মেশিন কাজে লাগবে না! অর্থাৎ ৫০০ বেডের হাসপাতালে ২৫টির বেশি দরকার নেই! তাহলে অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে না কেন, প্রশ্ন একাধিক চিকিৎসকের।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...