Friday, May 29, 2026

শুধু মোদি নন, বিদেশ ভ্রমণের খরচে পিছিয়ে নেই তাঁর সরকারের মন্ত্রীরাও

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ ভ্রমণের কথা গোপন বিষয় কিছু নয়, সবই জানা যায়৷ বিপুল খরচের কথাও বারবার প্রকাশ্যে এসেছে৷

কিন্তু এবার জানা গিয়েছে, বিদেশ ভ্রমণে পিছিয়ে নেই তাঁর মন্ত্রিসভার সদস্যরাও। মোদির মন্ত্রীরা কে কখন বিদেশ যাচ্ছেন, তা জানা সম্ভব নয়৷ তাই খবরে আসেনা৷
এবার তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে বিস্ফোরক তথ্য সামনে এসেছে৷ কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ ভ্রমণের খরচ বাবদ যে অঙ্ক সামনে এসেছে, তাতে চক্ষু চড়কগাছ হওয়ারই জোগাড়।

‘পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিস, ক্যাবিনেট অ্যাফেয়ার্স’ জানিয়েছে, ২০১৪-১৫ থেকে ২০১৯-২০ অর্থবর্ষে শুধুমাত্র কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের বিদেশ ভ্রমণেই খরচ হয়েছে ২৯৪ কোটি ৭০ লক্ষ ৩৭ হাজার ৪৮২ টাকা। আর দেশের মধ্যে ঘুরে বেড়াতে মোদির মন্ত্রীরা কোষাগার থেকে খরচ করেছেন ৫৪ কোটি ৫০ লক্ষ ১৮ হাজার ৪৮৮ টাকা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের ১৫ জুন ভুটান সফর দিয়ে শুরু করেছিলেন তাঁর বিদেশ ভ্রমণ। ২০১৯ সালের ১৫ নভেম্বর পর্যন্ত মোট ৫৯ বার বিদেশ গিয়েছেন। একাধিক দেশ তো বটেই, একই দেশেও গিয়েছেন বেশ কয়েকবার। মোদি বা তাঁর মন্ত্রিসভার সদস্যরা যতবার দেশবিদেশ ভ্রমণ করেছেন, তাতে আখেরে দেশের লাভ কী হয়েছে, সেই প্রশ্ন উঠেছে বারবার।

Related articles

নেতাজি নগরে স্কুলে তৃতীয় শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু! ‘জাস্টিস’ দাবি অভিভাবকদের

চরম অমানবিকতার অভিযোগ নেতাজি নগরের একটি বেসরকারি স্কুলে যেখানে তৃতীয় শ্রেণীর অসুস্থ পড়ুয়াকে ছয়টি পিরিয়ড ক্লাস করতে বাধ্য...

প্রকাশ্যে প্রস্রাব বা চিপসের প্যাকেট ফেললেই জরিমানা: আসছে ‘স্বচ্ছ অ্যাপ’

শহর থেকে শহরতলি, নিময় মানা ও পরিচ্ছন্ন থাকার নতুন অভ্যাস চালু করার পথে বর্তমান বিজেপি সরকার। তার লক্ষ্যে...

দাবি নিরপেক্ষ তদন্তের, টাকিতে বেআইনি নির্মাণ ঘিরে প্রশ্নের মুখে পুর প্রশাসন 

বেআইনি নির্মাণ রুখতে রাজ্যের পৌর ও নগরোন্নয়ন দফতরের সাম্প্রতিক নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল টাকিতে। যে...

সীমান্তে BSF-কে জমি দিয়ে শাহর প্রশংসা কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের উদ্দেশ্যই যেন ছিল বাংলাদেশ সীমান্তে কাঁটাতার ও সীমান্তে বিস্তীর্ণ জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া। সেই...