Thursday, June 11, 2026

চিন-পাকিস্তানকে চাপে রাখতে ভারতের পাশে আমেরিকা

Date:

Share post:

সামরিক ড্রোন কেনার ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ শিথিল করল মার্কিন মুলুক। যার জেরে লাভবান হবে ভারত। নতুন নির্দেশিকা অনুযায়ী, ৮০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলা ড্রোন কিনতে পারবে ভারত। যার জেরে লাদাখ সহ সীমান্তবর্তী এলাকায় নজরদারি চালাতে পারবে ভারত। বিশেষজ্ঞদের ধারণা, চিন-পাকিস্তানকে বেকাদায় ফেলতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা।

হোয়াইট হাউস বিবৃতি দিয়ে জানিয়েছেন, “প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছেন সামরিক ড্রোন বিক্রির ক্ষেত্রে ৮০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগকে সীমা ধরা হবে। নতুন এই সিদ্ধান্তের ফলে আমেরিকার বন্ধু রাষ্ট্রদের সুবিধা হবে। নিজেদের নিরাপত্তা এবং সুরক্ষা বলয় বাড়াতে পারবে তারা।”

মার্কিন ড্রোন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে আলোচনা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, মার্কিন ড্রোন প্রেডেটর-বি কিনতে চাইছে ভারত। এই ড্রোনের মাধ্যমে শত্রুর ঘরের খবর এনে ইনটালিজেন্স রিপোর্ট তৈরি করা যাবে। পাশাপাশি লেজার বোমা বা মিসাইল দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম। এদিকে ইসলামাবাদকে চারটি অস্ত্রবাহী ড্রোন দিচ্ছে বেজিং। দুটি দেশের বক্তব্য, অর্থনৈতিক করিডোর ও গদর বন্দরে নজর রাখতে এই ড্রোনগুলি ব্যবহার করা হবে। তবে বিশেষজ্ঞ মহলের মতে, এই কাজের পেছনে অন্য উদ্দেশ্য আছে।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...