Thursday, May 7, 2026

Breaking: সারদায় রাঁচিতে নয়া মামলা সিবিআইর, চার জনকে নোটিশ দিতে কলকাতায় টিম

Date:

Share post:

সারদা মামলায় হঠাৎ নাটকীয় মোড়। আচমকা রাঁচি থেকে তদন্ত শুরু করেছে সিবিআই। মামলার নম্বর আর সি ৮১। এই মামলায় চারজনকে নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ দিতে শনি ও রবিবার কলকাতায় সক্রিয় সিবিআইর রাঁচির টিম।

সারদায় সিবিআই কলকাতায় তিনটি মামলা চালাচ্ছে। এর বাইরে গুয়াহাটি ও ভুবনেশ্বরে মামলা আছে। ভুবনেশ্বরের মামলাটিকে সক্রিয় করা হচ্ছে বলে খবর আছে।

তার মধ্যে চাঞ্চল্যকর ঘটনা, রাঁচির সিবিআই টিম কলকাতায়। সেখানে যে একটি মামলা গোকুলে বাড়ছিল, বোঝা যায়নি। এখন নোটিস জারির সময় সেটি সামনে এসেছে।

২০১৪ সালে সারদা মামলা সিবিআইকে দেয় সুপ্রিম কোর্ট। তখন কলকাতার মামলাগুলি শুরু হয়। এখন জানা যাচ্ছে, অনেক পরে ২০১৮ সালে রাঁচিতে একটি মামলা শুরু করে সিবিআই। এখন ২০২০ সালে তার তদন্ত শুরু হয়েছে।

প্রথমেই সি আর পি সি ৯১ ধারায় নোটিস জারি হয়েছে চারজনের বিরুদ্ধে। এখন সিবিআই কর্তারা কলকাতায় এসে সেই নোটিশ দিচ্ছেন। সূত্রের খবর, চার জনের নামে নোটিস জারি হয়েছে। এঁরা হলেন সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায়, শুভজিৎ সেন এবং পিয়ালী মুখোপাধ্যায়। চতুর্থ নামটিতে সংশ্লিষ্ট মহিলার নাম বা পদবীতে আমাদের তথ্যে ভুল থাকতে পারে। এঁদের বিভিন্ন নথিপত্র জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে দেবযানীর আইনজীবী অয়ন চক্রবর্তী বলেন,” আমার মক্কেলের বাড়িতে রাঁচি থেকে সিবিআই প্রতিনিধি এসে নোটিশ দিয়েছেন। আমরা এর সব আইনি দিক খতিয়ে দেখছি। এ নিয়ে কিছু বলার নেই।”

এদিকে, ভুবনেশ্বরের সারদা মামলা গতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে রাঁচির আচমকা তৎপরতার মধ্যে তাৎপর্য দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট মহল। হঠাৎ রাঁচির মামলাটির সক্রিয়তা গভীর ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...