Wednesday, June 17, 2026

গঙ্গার তলায় আর এক সুড়ঙ্গ! কেন এই পরিকল্পনা জানেন কী!

Date:

Share post:

গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ। প্রথমটি মেট্রো প্রকল্প। তার কাজ এগোচ্ছে। দ্বিতীয়টি করার ভাবনায় কলকাতা বন্দর বা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। উদ্দেশ্য, শহরের ভিড় এড়িয়ে দ্রুত বড় ট্রাক, কন্টেনারকে জাতীয় সড়কে পৌঁছে দেওয়া। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার। শনিবার সিআইআইএ-র অনুষ্ঠানে বিনীত যখন বলছেন তখন মঞ্চে বসে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য। ফলে এই সম্ভাবনায় শিলমোহর পড়তে চলেছে বলা যেতেই পারে।

বিনীত বলছেন, প্রথমে আমরা বন্দর থেকে দ্বিতীয় বিদ্যাসাগর সেতু পর্যন্ত উড়ালপুলের কথা ভেবেছিলাম। কিন্তু মেট্রোর কাজ শুরুর পর আমরাও নতুন আগ্রহে বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করাচ্ছি। রিপোর্ট আসার পর খরচের ধারণা নিতে হবে। বন্দরের এই উদ্যোগে খুশি বন্দর ব্যবহারকারীরা। কম খরচে, কম সময়ে পণ্য সরবরাহ করা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ জানান, বারাণসী-হলদিয়া জলপথ পরিবহনের জন্য নদীতে ২ মিটার নাব্যতা আর ১৮টি জেটি নির্মাণের ব্যবস্থা করছে। এছাড়া কলকাতা-হলদিয়া-বাংলাদেশের চট্টগ্রাম-মঙ্গলা- অসমের ডিব্রুগড় পর্যন্ত পণ্য পরিবহনের ব্যবস্থা হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্র জলপথ পরিবহন কর ছাড় দেওয়ায় ব্যবসার সুবিধা হবে বলে তিনি বিশ্বাস করেন।

Related articles

সমস্যা বাড়ছে তৃণমূলের! খালি করা হল মেট্রোপলিটনের কার্যালয়ের দুটি ফ্লোর

চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের (TMC)! দলের নেতাকর্মীদের গ্রেফতারি থেকে শুরু করে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক অভিযোগের মাঝেই...

আজ ফ্রান্সে ট্রাম্প- মোদি বৈঠক, বাণিজ্য থেকে ভিসা নীতি নিয়ে আলোচনার সম্ভাবনা

জি-৭ শীর্ষ সম্মেলনে ফ্রান্সে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সম্মেলনে...

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...